কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নাইজারের অভ্যুত্থানকারীদের হত্যার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র : রাশিয়া

নাইজারের অভ্যুত্থান নেতা জেনারেল আবদুর রহমান চিয়ানি। ছবি : সংগৃহীত
নাইজারের অভ্যুত্থান নেতা জেনারেল আবদুর রহমান চিয়ানি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা জান্তা সরকারের নেতাদের হত্যার ষড়যন্ত্র করছে বলে দাবি করেছে রাশিয়ার পররাষ্ট্রবিষয়ক গোয়েন্দা সংস্থা এসভিআর। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক পর্যবেক্ষণে এসভিআর এ দাবি করেছে বলে জানিয়েছে আরটি।

গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার বাসভবনে অবরোধ করে সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন প্রেসিডেন্সিয়াল গার্ডের বিদ্রোহী সদস্যরা। এরপর থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম ও তার পরিবারের সদস্যদের বন্দি করে রেখেছে সামরিক সরকার।

তাদের এ সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন ও প্রতিবেশী পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোওয়াস। সেনা অভ্যুত্থানের পর নাইজারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইকোওয়াস। ক্ষমতাচ্যুত সরকার পুনর্বহালে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি সামরিক হস্তক্ষেপের হুমকিও দিয়ে রেখেছেন ইকোওয়াসের নেতারা। ইকোওয়াসের এমন পদক্ষেপে সমর্থন জুগিয়ে আসছে ফ্রান্স।

এসভিআর বলছে, সেনা অভ্যুত্থানে পশ্চিমাপন্থি বাজুমকে ক্ষমতাচ্যুতির ঘটনায় যুক্তরাষ্ট্র সন্তুষ্ট নয়। বাজুম সরকারকে ক্ষমতায় ফেরাতে ইকোওয়াসের সামরিক হস্তক্ষেপের ওপর নির্ভর করতে চাইছে না হোয়াইট হাউস। ওয়াশিংটন মনে করছে ইকোওয়াসের সামরিক হস্তক্ষেপের চেয়ে কারও মাধ্যমে গুপ্ত হত্যা ভালো সমাধান হবে।

নাইজারে হত্যাযজ্ঞ চালাতে অংশীদারদের সঙ্গে মার্কিন বিশেষ বাহিনীর প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন বলেও অভিযোগ করেছে রুশ গোয়েন্দা সংস্থাটি। আর এ কাজ করতে যুক্তরাষ্ট্রের পছন্দের তালিকায় এমন ব্যক্তিদেরে রাখা হয়েছে যারা মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের স্কুল থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরেই বাস করে।

আরটির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও বিভিন্ন সময় বিদেশের মাটিতে গুপ্তহত্যা চেষ্টার রেকর্ড রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর। কঙ্গোর নেতা প্যাট্রিস লুমুম্বা ও কিউবার নেতা ফিদেল কাস্ত্রোকে হত্যার উদ্দেশ্যে একাধিক অভিযান পরিচালনা করেছিল তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১০

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১১

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

১২

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১৪

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৫

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১৬

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৭

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৮

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৯

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

২০
X