কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৮ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ নাইজার জান্তার

নাইজারে সম্প্রতি ফ্রান্সবিরোধী মনোভাব বেড়েই চলেছে। ছবি : সংগৃহীত
নাইজারে সম্প্রতি ফ্রান্সবিরোধী মনোভাব বেড়েই চলেছে। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজার থেকে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে পুলিশকে নির্দেশ দিয়েছে দেশটির জান্তা সরকার। সামরিক সরকারের এমন পদক্ষেপে ফ্রান্স তথা পশ্চিমাদের সঙ্গে দেশটির সম্পর্কের আরও অবনতি হলো।

গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ফ্রান্সের সাবেক উপনিবেশ নাইজারে সম্প্রতি ফ্রান্সবিরোধী মনোভাব বেড়েই চলেছে। জনগণের এই মনোভাবকে কাজে লাগাতে প্রতিবেশী মালি ও বুরকিনা ফাসোর সামরিক সরকারের দেখানো পথেই হাঁটছে নাইজারের জান্তা সরকার।

নাইজারে ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে ও তার পরিবারের ভিসা বাতিল করা হয়েছে। একই সঙ্গে সিলভাইন ইত্তেকে দেশ থেকে বহিষ্কার করতে পুলিশকে নির্দেশ দিয়েছে জান্তা সরকার। গত মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানালেও বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার বাসভবনে অবরোধ করে পরের দিন বৃহস্পতিবার সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন প্রেসিডেন্সিয়াল গার্ডের বিদ্রোহী সদস্যরা। এরপর থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম ও তার পরিবারের সদস্যদের বন্দি করে রেখেছে সামরিক সরকার।

তাদের এ সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন ও প্রতিবেশী পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোওয়াস। সেনা অভ্যুত্থানের পর নাইজারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইকোওয়াস। ক্ষমতাচ্যুত সরকার পুনর্বহালে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি সামরিক হস্তক্ষেপের হুমকিও দিয়ে রেখেছেন ইকোওয়াসের নেতারা। ইকোওয়াসের এমন পদক্ষেপে সমর্থন জুগিয়ে আসছে ফ্রান্স।

গতকাল ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক নেতাদের তাদের রাষ্ট্রদূতকে বহিষ্ককারের কোনো এখতিয়ার নেই। ফরাসি দূতাবাসের নিরাপত্তা ও পরিচালনার অবস্থা প্রতিনিয়ত পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

এ ছাড়া চলতি সপ্তাহে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ফরাসি রাষ্ট্রদূত নাইজারে থাকবেন। একই সঙ্গে তিনি বাজুমের প্রতি ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X