বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

টিকটকার ইয়াসমিন আসলে ছেলে, জেন্ডার ফাঁসের পর গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টিকটকে ইয়াসমিন ​​নামে পরিচিত তরুণী আসলে ছেলে। তার একাধিক ভিডিও ভাইরালের পর ফলোয়ার যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন এমন খবর প্রকাশ্যে এলো।

জানা গেছে, ইয়াসমিন নামে এক তরুণী তার অঙ্গভঙ্গির জন্য টিকটক সেনসেশনে পরিণত হন। তরুণদের অনেকের নজর কাড়েন তিনি। তার সঙ্গে প্রেমে জড়াতেও অনেকে স্বপ্ন দেখতে থাকেন। প্রকাশিত ভিডিওয়ের কমেন্টে তারই ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু এই ইয়াসমিন আদতে কোনো মেয়ে নয়। ১৮ বছর বয়সী এক ছাত্র তরুণী সেজে ভিডিও তৈরি করে আপলোড করছিলেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বোল নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে মিসরে। তরুণী সেজে ভিডিও পোস্ট করে খ্যাতি অর্জনকারী ওই ব্যক্তি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

মিশরীয় কর্তৃপক্ষ জানায়, অ্যাকাউন্ট থেকে অনুপযুক্ত ভিডিও আপলোড করার অভিযোগ পুলিশ পেয়েছিল। এই প্রতিবেদনের ভিত্তিতে পুলিশ ইয়াসমিন ​​অ্যাকাউন্টের পেছনের ব্যক্তিকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদের সময় সন্দেহভাজন ব্যক্তি স্বীকার করেছে, তিনি ফলোয়ার পেতে, ভিউ বাড়াতে এবং অর্থ উপার্জনের জন্য একজন নারীর ছদ্মবেশ ধারণ করেছিলেন।

জিজ্ঞাসাবাদের সময় আব্দুল রহমান নামের ওই টিকটকার স্বীকার করেছেন, তিনি দেখলেন তরুণীদের টিকটকে সবাই পছন্দ করে। ফলোয়ারও দ্রুত বাড়ে। তাই অর্থ উপার্জন এবং বিজ্ঞাপন আকর্ষণ করার জন্য নারী চরিত্র ধারণ করেন তিনি।

তার স্বীকারোক্তির পর আব্দুল রহমানের বিরুদ্ধে জনসাধারণের নীতি লঙ্ঘনকারী সামগ্রী ব্যবহার করে ছদ্মবেশ ধারণ এবং প্রকাশের অভিযোগ আনা হয়। তদন্তের অংশ হিসেবে কর্তৃপক্ষ তার ফোন এবং তার সমস্ত অনলাইন অ্যাকাউন্ট জব্দ করেছে। দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে চার দিন হেফাজতে রাখা হয়। পরে আদালত তাকে ৫,০০০ মিশরীয় পাউন্ডের জামিনে মুক্তি দেন।

কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি উদ্বেগের। ক্রমবর্ধমান অনলাইন প্রতারণার নতুন কৌশল এটি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X