মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৭ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সুদানে আধা সামরিক বাহিনীর নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত

একের পর এক নিষেধাজ্ঞা জারি করে রীতিমতো হইচই ফেলেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি বেশ কয়েকটি দেশের বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। এবার নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র।

সুদানের আধা সামরিক বাহিনীর নেতা আবদেল রহিম হামদান দাগালোর (আবদেল রহিম) বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি)।

নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলেন, আবদেল রহিমের নেতৃত্বে র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যরা সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত। এর মধ্যে আছে বেসামরিক লোকজনের বিরুদ্ধে গণহত্যা, জাতিগত হত্যাকাণ্ড, যৌন সহিংসতার ব্যবহার। এ বছর ১৫ এপ্রিল আরএসএফ এবং সুদানিজ আর্মড ফোর্সেসের (এসএএফ) মধ্যে সংঘাত শুরু হয়। তখন থেকে উভয়পক্ষই অস্ত্রবিরতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। আরএসএফ এবং মিত্র মিলিশিয়ারা দারফুর এবং অন্যান্য স্থানে বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘন করেছে।

ট্রেজারি ফর টেরোরিজম অ্যান্ড ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্সে আন্ডার সেক্রেটারি ব্রায়ান ই নেলসন বলেন, সুদানে মারাত্মক এবং বিস্তৃত মানবাধিকার লঙঘনের জন্য দায়ী যারা তাদের জবাবদিহির আওতায় আনতে এই নিষেধাজ্ঞা।

বিবৃতিতে আরও বলা হয়, যারা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে এবং আঞ্চলিক অস্থিতিশীলতায় জড়িত তাদের বিরুদ্ধে থাকবে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, আবদেল রহিম আরএসএফের একজন উচ্চপদস্থ নেতা। তিনি আরএসএফের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহামেদ হামদান দাগালোর ভাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১০

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১১

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১২

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৩

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৪

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৫

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৬

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৭

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৮

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৯

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

২০
X