কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৫ এএম
অনলাইন সংস্করণ

লিবিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২০ হাজারে পৌঁছাতে পারে : মেয়র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভয়াবহ বন্যায় বিধ্বস্ত লিবিয়ার দেরনা শহর। এরই মধ্যে প্রায় চার হাজার মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের এ সংখ্যা ২০ হাজারে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন দেরনা শহরের মেয়র। বুধবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

গত সপ্তাহে গ্রিসে তাণ্ডব চালিয়ে ঝড় ড্যানিয়েল রোববার ভূমধ্যসাগর অঞ্চলে আঘাত হানে। এ ঝড়ের প্রভাবে দেরনা শহরের বাঁধ ভেঙে সব রাস্তাঘাট তলিয়ে যায়। শহরের বিভিন্ন বহুতল ভবন ঘুমন্ত বাসিন্দাদের ওপরই ধসে পড়ে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট তারেক আল-খারজ বুধবার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ভূমধ্যসাগরীয় এই শহরে এ পর্যন্ত ৩ হাজার ৮৪০ জন মারা গেছেন। এর মধ্যে ৩ হাজার ১৯০ জনকে দাফন করা হয়েছে। তাদের মধ্যে কমপক্ষে ৪০০ বিদেশি নাগরিক রয়েছে। যাদের বেশিরভাগই সুদান ও মিশরের।

পূর্ব লিবিয়া প্রশাসনের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী হিচেম আবু চকিউয়াত বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এখন পর্যন্ত ৫ হাজার ৩০০ জনের বেশি মরদেহ গণনা করেছেন তারা। এ সংখ্যা আরও বাড়তে পারে। এমনকি দ্বিগুণ হতে পারে।

দেরনার মেয়র আবদুলমেনাম আল-গাইথি সৌদি সংবাদমাদ্যম আল আরাবিয়া টেলিভিশনকে বলেছেন, বন্যায় বেশ কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জেলার কথা হিসাবে আনলে মৃতের সংখ্যা ১৮ থেকে ২০ হাজারে পৌঁছতে পারে।

এদিকে বন্যায় ব্যাপক হতাহতের পাশাপাশি এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ। কর্মকর্তারা বলছেন, ১০ হাজার মানুষ নিখোঁজ হয়েছে। তবে জাতিসংঘের দাতব্য সংস্থা ওসিএইচএ জানিয়েছে, এই সংখ্যা অন্তত ৫ হাজার।

নিখোঁজ প্রিয়জনদের উদ্ধারে মরিয়া হয়ে চেষ্টা করছেন স্বজনরা। দেরনার মেয়র আল-গাইথি বলেছেন, মিশর, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও কাতার থেকে উদ্ধারকারী দল পৌঁছেছে।

তিনি বলেন, আমাদের এখন মরদেহ উদ্ধারে বিশেষ দল প্রয়োজন। ধ্বংসস্তূপের নীচে ও পানিতে অনেক মরদেহ রয়েছে। এ কারণে শহরে মহামারি দেখা দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X