বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যোগ দিল ৩৬ দেশের সেনা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে ভিনদেশীরা। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন থেকে এ দাবি করে আসছেন। দক্ষিণ কোরিয়া ব্যাপক তথ্যপ্রমাণ উপস্থাপন করে উত্তর কোরিয়ার সেনাদের সক্রিয় অংশগ্রহণের অভিযোগও করেছে। এ ছাড়া এশিয়ার দেশ থেকেও নাগরিকরা রাশিয়ার পক্ষে যুদ্ধে যাচ্ছে বলে হরহামেশা শোনা যাচ্ছে। এবার আফ্রিকার ৩৬টি দেশের ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সাইবিহা নতুন দাবিটি করেছেন। পাশাপাশি তিনি সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি বলেন, নাগরিকদের এ যুদ্ধে যোগ দেওয়ার ব্যাপারে সতর্ক করুন। আফ্রিকার সরকারগুলোর প্রতি এটি আমার আহ্বান।

শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, রাশিয়ার সেনাবাহিনীতে বিদেশি নাগরিকদের কোনো প্রস্তুতি ছাড়াই সম্মুখ সমরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। রাশিয়া আফ্রিকার নাগরিকদের যুদ্ধে অংশ নিতে সামরিক চুক্তি স্বাক্ষরে প্রলুব্ধ করছে। অথচ যথাযথ প্রশিক্ষণও পাচ্ছে না। ফলে তারা এক মাসের বেশি জীবিত থাকতে পারছেন না। বিষয়টি খুবই মর্মান্তিক।

ইউক্রেনের দাবিটি অমূলক নয়। কারণ, আফ্রিকার কয়েকটি দেশের সরকার স্বীকার করেছে, তাদের নাগরিকরা ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে রুশ বাহিনীতে যোগ দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, তাদের ১৭ জন নাগরিক রাশিয়ার ভাড়াটে বাহিনীতে যোগ দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া কেনিয়াও নাগরিকদের অংশগ্রহণ স্বীকার করে নিয়েছে। তাবে দেশগুলো দাবি করেছে, প্রলোভন বা প্রতারণামূলক উপায়ে তাদের নাগরিকদের রুশ বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X