কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

এবার বিদেশি আগ্রাসন মোকাবিলায় একাট্টা আফ্রিকার তিন দেশ

পুরনো ছবি।
পুরনো ছবি।

বিদ্রোহ বা বিদেশি আগ্রাসন মোকাবিলয়ায় একে-অন্যের পাশে দাঁড়াতে নিরাপত্তা চুক্তির মাধ্যমে নতুন জোট গঠন করেছে পশ্চিম আফ্রিকার তিন দেশ মালি, নাইজার ও বুরকিনা ফাসো। গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলের দেশ তিনটি আল কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) সম্পর্কিত বিদ্রোহ দমনে হিমশিম খাচ্ছে। এ ছাড়া সেনা অভ্যুত্থানের কারণে প্রতিবেশী ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে টানাপোড়েন চলছে দেশগুলোর জান্তা সরকারের।

সবশেষ গত জুলাই মাসে নাইজারে সেনা অভ্যুত্থানে পর থেকে এই সম্পর্ক আরও অবনতি হয়েছে। নাইজারে সেনা অভ্যুত্থানের পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পুনর্বহালে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে রেখেছে পশ্চিম আফ্রিকার ১৫ দেশের জোট ইকোওয়াস। এ ক্ষেত্রে জোটটিকে সমর্থন দিয়ে আসছে পশ্চিমারা। তবে নাইজারে এ ধরনের হামলা হলে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রতিবেশী মালি ও বুরকিনা ফাসো।

নতুন জোটের নাম সাহেল আঞ্চলিক জোট। চুক্তির সনদ অনুযায়ী, চুক্তিবদ্ধ এক বা একাধিক দেশের সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতার ওপর যে কোনো আক্রমণ হলে অন্যান্য দেশের বিরুদ্ধেও আগ্রাসন বলে বিবেচিত হবে। এ ক্ষেত্রে অন্যান্য দেশ সশস্ত্র বাহিনীসহ একক বা সম্মিলিতভাবে সহায়তা দেবে।

এক এক্সবার্তায় মালির জান্তা নেতা আসিমি গোইতা বলেন, সম্মিলিত প্রতিরক্ষা ও পারস্পরিক সহায়তা প্রতিষ্ঠার লক্ষ্যে আজ বুরকিনা ফাসো ও নাইজারের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে লিপ্টাকো-গৌরমা সনদ স্বাক্ষর করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

১০

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

১১

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১২

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১৩

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১৪

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৫

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৬

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৭

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৮

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৯

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

২০
X