কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

জিম্বাবুয়েতে সোনার খনি ধসে নিহত ৬

খনিতে আটকে পড়াদের উদ্ধারে অভিযান। ছবি  : সংগৃহীত
খনিতে আটকে পড়াদের উদ্ধারে অভিযান। ছবি : সংগৃহীত

জিম্বাবুয়েতে সোনার খনি ধসে ছয়জন নিহত হয়েছেন। এ সময় খনিতে আটকা পড়েছেন আরও অন্তত ১৫ জন। শনিবার (৩০ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে (২৯ সেপ্টেম্বর) রাজধানী হারারে থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে চেগুতিতে বে হর্স নামের একটি সোনার খনিতে ধসের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন খনিটিতে আটকা পড়েন। তবে তাদের মধ্যে ১৩জনকে উদ্ধার করা হয়েছে।

জেডবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আটকেপড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে ধসের কারণ জানা যায়নি।

জিম্বাবুয়ে মাইনার্স ফেডারেশন জানিয়েছে, সংস্থাটির প্রধান এবং চেগুতু মাইনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। সেখানে আসলেই কী ঘটেছে তা জানার জন্য তদন্ত শুরু হবে।

আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে প্রায়ই বিভিন্ন খনিতে দুর্ঘটনা ঘটে। দেশটিতে সোনা, প্ল্যাটিনাম এবং হীরার বিশাল মজুত রয়েছে। কিন্তু বিভিন্ন খনিতে নিরাপত্তার মানগুলো সেভাবে মেনে চলা হয় না। সে কারণেই এ ধরনের দুর্ঘটনায় প্রায়ই শ্রমিকদের মৃত্যু হচ্ছে।

এর আগে ২০১৯ সালে মধ্যাঞ্চলে অবস্থিত কডোমা শহরের কাছে সিলভার মুন অ্যান্ড ক্রিকেট খনিতে ভারি বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ–মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১০

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১১

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১২

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১৩

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৪

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৬

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৭

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৮

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৯

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

২০
X