কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০২:০১ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে নিহত ১৭

ধসে পড়া রেলওয়ে সেতু। ছবি : এনডিটিভি
ধসে পড়া রেলওয়ে সেতু। ছবি : এনডিটিভি

ভারতের মিজোরামে নির্মাণাধীন রেলওয়ে সেতু ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এছাড়া এখনো অনেকে দুর্ঘটনায় আটকা পড়েছেন।

বুধবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। মিজোরামের আইজল শহর থেকে ২১ কিলোমিটার দূরে সাইরাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নির্মাণাধীন রেলওয়ে সেতুটি ধসে ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া এখনো অনেকে ধ্বংসস্তুপের নীচে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। দুর্ঘটনার সময়ে সেতুটিতে ৩৫ থেকে ৪০ জন কাজ করছিলেন।

মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানিয়েছে, দুর্ঘটনার পর এখনও উদ্ধার অভিযান চলমান রয়েছে।

এক এক্স বার্তায় (টুইট) তিনি জানান, আজ আইজলের নিকটবর্তী সাইরাং এলাকায় রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে পড়েছে। এতে ১৭ জন নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানান এবং উদ্বার অভিযানে অংশ নেওয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি দুর্ঘটনায় নিহতদের জন্য ২ লাখ রুপি ও আহতদের জন্য ৫০ হাজার রুপি অর্থসহায়তার ঘোষণা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদ মন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১১

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১২

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৩

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৪

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৫

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৭

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৮

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৯

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

২০
X