কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৩:৫৩ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অভিযান থেকে ফেরার পথে প্রাণ গেল ২৯ সেনার

পুরোনো ছবি
পুরোনো ছবি

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ২৯ সেনা নিহত হয়েছে। গতকাল সোমবার (২ অক্টোবর) মধ্যরাতে মালি সীমান্তের কাছে এ হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকালের হামলায় ২৯ সেনা নিহত এবং আরও দুজন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছে।

মন্ত্রণালয় বলছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান থেকে ফেরার পথে গাড়ি ও মোটরসাইকেলে করে শতাধিক হামলাকারী এই সেনাদের ওপর হামলা চালায়। তবে কোন সশস্ত্র গোষ্ঠী এ হামলার জন্য দায়ী তা জানায়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত জুলাই মাসে নাইজারে সামরিক অভ্যুত্থানের পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলা। এ ঘটনায় নাইজারে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোটরবাইকে করে শত শত বিদ্রোহী সেনার ওপর হামলা করলে সাত সেনা নিহত হন। নাইজারের রাজধানী নিয়ামি থেকে ১৯০ কিলোমিটার দূরে কান্দাদজি এলাকায় এ হামলা হয়। এটি মালি, বুরকিনা ফাসো ও নাইজারের সীমান্তবর্তী এলাকা।

প্রতিবেশী মালি ও বুরকিনা ফাসোর মতো নাইজারও আলকায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। এ কারণে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১০

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১১

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৩

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৪

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৫

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৬

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৭

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৮

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৯

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

২০
X