কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৪ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিজ থেকে নদীতে পড়ল বাস, নিহত ৩১

মালিতে প্রায় সময় সড়ক দুর্ঘটনা ঘটে।
মালিতে প্রায় সময় সড়ক দুর্ঘটনা ঘটে।

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ব্রিজ থেকে একটি যাত্রবাহী বাস উল্টে নদীতে পড়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

দুর্ঘটনাকবলিত বাসটি মালির শহর কেনিয়েবা থেকে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো যাচ্ছিল। পথিমধ্যে বাগোই নদী পার হওয়ার সময় একটি সেতু থেকে সেটি উল্টে নদীতে তলিয়ে যায়। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ গুরুতর আহত হয়েছেন।

এক বিবৃতিতে মালির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, একটি বাস কেনিবা কমিউন থেকে বুরকিনা ফাসোর উদ্দেশে যাচ্ছিল। একপর্যায়ে সেটি একটি সেতু থেকে নিচের নদীতে ছিটকে পড়ে। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এমনটা হতে পারে। নিহতদের মধ্যে মালি এবং পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকরা রয়েছে।

মালিতে প্রায় সময় সড়ক দুর্ঘটনা ঘটে। রাস্তা-ঘাট ও যানবাহনের বেহাল দশার কারণে এমন ঘটনা ঘটে থাকে। এ ছাড়া গণপরিবহন খাতের ওপর দুর্বল নিয়ন্ত্রণের কারণেও অহরহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

এর আগে চলতি ফেব্রুয়ারি মাসের শুরুতে একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৫ জন নিহত এবং ৪৬ জন আহত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X