কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৬:২৭ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বাঁধ ভেঙে বিপর্যস্ত কেনিয়া, নিহত ৪২

বাঁধ ধসের পর কেনিয়ায় উদ্ধার অভিযান চলছে। ছবি : বিবিসি
বাঁধ ধসের পর কেনিয়ায় উদ্ধার অভিযান চলছে। ছবি : বিবিসি

কেনিয়ায় বাঁধ ভেঙে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। উদ্ধারকর্মীরা বলছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সোমবার (২৯ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাজধানী নাইরোবির অদূরে কামুচিরি শহরে এ ঘটনা ঘটে। সেখানকার মাই মাহিউর রিফট ভ্যালি শহরের কাছে বাঁধটি ভেঙে যায়। স্থানীয় গভর্নর আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ব আফ্রিকার দেশটিতে মার্চ মাসে ভারী বৃষ্টি ও বন্যা দেখা দেয়। এতে পানির নিচে রয়েছে অসংখ্য গ্রাম। ডুবে গেছে সড়ক। ভেসে গেছে ঘরবাড়ি।

স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাতের কারণে কেনিয়ায় বিপর্যয় দেখা দিয়েছে। এ পর্যন্ত ১০০ জনের বেশি বাসিন্দার মৃত্যু হয়েছে।

নাকুরু কাউন্টির গভর্নর সুসান কিহিকা বলেন, ‘দেশটিতে বাঁধ ভেঙে নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। কারণ, এ দুর্যোগে বিভিন্ন স্থানে ভূমিধস হয়েছে। এখনো অনেকে কাদামাটির নিচে চাপা পড়ে রয়েছেন। আমরা নিখোঁজ লোকজনকে উদ্ধারে কাজ করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X