মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

খোঁজ মিলল বিলাসী ভেড়ার, দাম ৮০ লাখ

লাদুম প্রজাতির ভেড়া। ছবি : সংগৃহীত
লাদুম প্রজাতির ভেড়া। ছবি : সংগৃহীত

'কোটি টাকার বাগান খেল লাখ টাকার ছাগলে'-চারদিকে এখন ছাগলকাণ্ড নিয়ে হৈ চৈ অবস্থা। ঠিক এমন সময়ে খোঁজ মিলেছে এক বিলাসী ভেড়ার। যার দাম যে কারও কল্পনার চেয়ে বেশি। একটি ভেড়ার দাম ৮০ লাখ টাকা। সংবাদমাধ্যম ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এমন বিলাসী ভেড়ার তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এটি কোনো সাধারণ ভেড়া নয়। এ ধরনের ভেড়ার খোঁজ মিলেছে সেনেগালে। ভেড়ার পালক শেখ মুস্তাফা শেখ ভেড়ার গায়ে হাত বুলাতে বুলাতে বলেন, এমন ভেড়া পালতে হলে আপনার ভালোবাসা ও ধৈর্য থাকতে হবে। সেনেগালের নতুন প্রধানমন্ত্রী ওসমান সনকোর নামে ভেড়াটির নামকরণ করা হয়েছে।

বিলাসী জাতের এ ভেড়ার লাদুম প্রজাতির। এ ভেড়ার দাম দিয়ে একটি বিলাসবহুল ফেরারি গাড়ি কেনা সম্ভব। রাজকীয় চেহারা আর গড়নের অধিকারী এ ভেড়ার ওজন প্রায় ১৮০ কেজি। পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশগুলোর মেষপালকদের কাছে বেশ জনপ্রিয়।

ভেড়াটির পালক জানান, গত বছর সনকোর জন্ম হয়। তখনও ওসমান সনকো সেনেগালের প্রধানমন্ত্রী হননি। বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি তখন কারাগারে ছিলেন। তার মতে, এ ভেড়াটি ছিল ক্ষিপ্রগতির ও আমাদের আশার প্রতীক।

লাদুম ঝকঝতে সাদা পশম ও প্যাঁচানো শিংয়ের জন্য প্রসিদ্ধ। সেনেগালের মানুষ মর্যাদাপূর্ণ পশু পালনের প্রতীক হিসেবে এটি লালন পালন করে থাকে।

ইয়াহু নিউজ জানিয়েছে, সেনেগালের খুব কমসংখ্যক মানুষের লাদুম কেনার সক্ষমতা রয়েছে। দেশটির মানুষের মাথাপিছু আয় এক হাজার ৬০০ ডলারের কম। আর অন্যদিকে একটি লাদুম জাতের ভেড়ার দাম ৭০ হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে। যা যেকোনো বিলাসী গাড়ির চেয়ে অনেক বেশি দামি।

সেনেগালে লাদুম কেবল বাণিজ্যিক কারণে নয়, বরং আনন্দ পাওয়ার জন্যও এটি পালন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১১

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১২

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৩

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৫

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৬

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৭

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৮

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৯

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

২০
X