কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে নিলামে অংশ নিতে পারবেন প্রবাসীরাও

ফাইল ছবি
ফাইল ছবি

এখন থেকে প্রবাসীরাও সৌদি আরবে যে কোনো পাবলিক নিলামে অংশ নিতে পারবেন। রোববার (৩০ জুন) এই ঘোষণা দিয়েছে সৌদি জাকাত, ট্যাক্স এবং কাস্টমস অথরিটি (জাটকা)। নতুন এই সিদ্ধান্তকে সৌদি আরবের কাস্টমস নীতির উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

সৌদি কাস্টমস অথরিটি জানিয়েছে, যুগান্তকারী এই সিদ্ধান্তের লক্ষ্য স্থল, সমুদ্র এবং বিমানবন্দরগুলোতে নিলাম পদ্ধতির সংগঠন এবং স্বচ্ছতা বৃদ্ধি করা।

পরিবর্তিত নিয়মগুলি সৌদির নিলাম প্রক্রিয়াটিকে আরও সহজ করবে বলে মনে করছেন কর্মকর্তারা। তারা বলছেন, সৌদি আরবের নিলাম পদ্ধতিকে আরও দক্ষ এবং সমস্ত স্টেকহোল্ডারদের জন্য প্রবেশযোগ্য করা হবে। এখন থেকে নাগরিক এবং প্রবাসী উভয়েই পাবলিক নিলামে অংশগ্রহণ করতে পারবেন।

নতুন নিয়মে সরকারী চ্যানেলের মাধ্যমে সর্বজনীন নিলাম ঘোষণা করা হবে। কাস্টমস অথরিটির ওয়েবসাইটে সবধরনের নিলামের বিবরণ প্রদান করা। যে কেউ নিলামে অংশ নিতে পারবেন এবং এতে সময় এবং শ্রম সাশ্রয় হবে।

নতুন নিলাম পদ্ধতি আরও বেশি অন্তর্ভুক্তিমূলক হবে এবং দরপত্রের স্বচ্ছতা বাড়াবে। বাজেয়াপ্ত, পরিত্যক্ত বা জব্দকৃত পণ্য যখন নিলামে তোলা হবে তখন প্রবাসীরাও তা কিনতে পারবেন। আগে প্রবাসীরা সৌদি নিলামে অংশ নিতে পারতেন না।

সৌদি নিলাম নীতির এই সংস্কারকে যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর প্রবাসীরাও এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৩

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৪

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৬

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৭

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৮

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

২০
X