কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৫:৪৫ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের পর পদ হারালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। ছবি : সংগৃহীত
চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। ছবি : সংগৃহীত

নিখোঁজের এক মাস পর পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে ছাঁটাই করেছে চীন। মঙ্গলবার (২৫ জুলাই) চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

সিনহুয়ার খবরে বলা হয়েছে, চীনের শীর্ষ আইনসভা দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চীনা কমিউনিস্ট পার্টির পররাষ্ট্রবিষয়ক শাখার পরিচালক ওয়াং ইকে নিয়োগ দিয়েছে। আজ মঙ্গলবার এক অধিবেশনে তাকে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে কিন গ্যাংকে পররাষ্ট্রমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গত ৩০ দিন ধরে জনসম্মুখে আসেন না ৫৭ বছর বয়সি কিন গ্যাং। সবশেষ গত ২৫ জুন তাকে জনসম্মুখে দেখা গিয়েছিল।

আরও পড়ুন : চীনা পররাষ্ট্রমন্ত্রী কি হারিয়ে গেলেন?

যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত হিসেবে প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর গত বছর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান কিন গ্যাং। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিদেশ সফর সংগঠিত করতে সহায়তা করতেন। এর মাধ্যমে শি জিনপিংয়ের বিশ্বস্ত হয়ে ওঠেন তিনি।

চীনা সরকারের অন্যতম পরিচিত মুখও কিন গ্যাং। তার এ দীর্ঘ অনুপস্থিতি শুধু কূটনীতিক ও চীনবিষয়ক পর্যবেক্ষকদেরই নয়, সে দেশের সাধারণ মানুষকেও ভাবাচ্ছে। এর মধ্যে আজকে আবার পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। ফলে তাকে ঘিরে রহস্য আরও বাড়ল।

কয়েক দিন আগে কিন গ্যাংয়ের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, কিন গ্যাং সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X