কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ১০:০৯ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

অবমাননার প্রতিবাদে কোরআন গেট বানাবে ইরান

মক্কা নগরীর প্রবেশদ্বার দৃষ্টিনন্দন কোরআন গেট। ছবি: সংগৃহীত
মক্কা নগরীর প্রবেশদ্বার দৃষ্টিনন্দন কোরআন গেট। ছবি: সংগৃহীত

সম্প্রতি বিভিন্ন দেশে কোরআন অবমাননার প্রতিবাদে রাজধানী তেহরানে কোরআন গেট বানানোর ঘোষণা দিয়েছে ইরান। তেহরান সিটি কাউন্সিলের প্রধান মেহেদি কামরান এ ঘোষণা দিয়েছেন। খবর পার্সটুডে।

ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সিটি কাউন্সিলের অর্থায়নে রাজধানী তেহরানের প্রবেশদ্বারের যে কোনো একটিতে বিশাল আকারের কোরআন গেট বানানো হবে। সম্প্রতি সুইডেন ও ডেনমার্কে কোরআন অবমাননার প্রতিবাদে এ ঘোষণা দেয় ইরান।

ইরনা জানিয়েছে, কোরআন অবমাননার প্রতিবাদে তেহরানে বিক্ষোভসহ নানা পদক্ষেপ নিয়েছে ইরান। সুইডেনের নতুন রাষ্ট্রদূতকে গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে দেশটি।

এর আগে সুইডেনে আশ্রয় নিয়ে কোরআন অবমাননাকারী ইরানি শরণার্থী সালমান মোমিকাকে তাদের কাছে বিচারের জন্য হস্তান্তরের দাবি জানায় দেশটি। এ ছাড়া কোরআন অবমাননা বন্ধের জন্য জাতিসংঘ মহাসচিবের কাছে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে চিঠি দেয় তারা। চিঠিতে সতর্কবার্তা দিয়ে বলা হয়, বাকস্বাধীনতার অজুহাতে এমন অবমাননাকর কর্ম চলতে থাকলে তা মুসলিম বিশ্বকে কঠোর প্রতিক্রিয়া জানাতে বাধ্য করবে। যার ফল কারও জন্য ভালো হবে না।

উল্লেখ্য, সুইডেনে সরকারের পৃষ্ঠপোশকতায় সালমান মোমিকা নামের এক ব্যক্তি দুবার কোরআন অবমাননা করে। তিনি প্রথমে পবিত্র ঈদুল আজহার দিন স্টকহোমের সবচেয়ে বড় মসজিদের সামনে এবং ২০ জুলাই ইরাক দূতাবাসের সামনে আরেকবার কোরআন অবমাননা করেন। এ সময় সুইডিশ পুলিশ তাকে নিরাপত্তা দেয়।

অন্যদিকে ডেনমার্কের ইসলামবিদ্বেষী দল দানস্কে প্যাট্রিওটার গত দুই সপ্তাহে তিনবার কোরআন অবমাননা করেছে। এসব দেশে কোরআন অবমাননার নিন্দা জানিয়ে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো মুসলিম বিশ্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১০

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১১

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১২

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৩

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৪

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৫

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৬

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৭

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৮

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৯

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X