বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

চীনের দিকে আগাচ্ছে সুপার টাইফুন ‘ইয়াগি’

ঘূর্ণিঝড়ের গতিপথ। ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড়ের গতিপথ। ছবি : সংগৃহীত

চীনের দিকে এগিয়ে আসছে সুপার টাইফুন ইয়াগি। এর প্রভাবে ইতোমধ্যে দেশটির উপকূলীয় অঞ্চলে তীব্র বাতাস ও বৃষ্টিাত শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবারে এটি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (০৫ সেপ্টম্বর) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে এটির অবস্থান ছিল কেন্দ্রস্থল গুয়াংডং প্রদেশের ঝানজিয়াং শহর থেকে এটি ৬১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।এটি ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে। এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন হতে যাচ্ছে এটি।

আবহাওয়াবিভাগ জানিয়েছে, গুয়াংডং এবং হাইনান প্রদেশে টাইফুনের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়তে পারে। কিয়ংহাই এবং দিয়ানবাইয়ে ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

এরইমধ্যে হাইনান প্রদেশে ট্রেন ও নৌ চলাচল স্থগিত করা হয়েছে। এছাড়া হাইকো বিমানবন্দরেরবৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে। এমনকি সমুদ্রসৈকত ও পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, হংকং এবং ম্যাকাওসহ চীনের দক্ষিণাঞ্চলের সব প্রতিষ্ঠান টাইফুনের কারণে বন্ধ করা হয়েছে। অঞ্চলজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, টাইফুন ইয়াগি শুক্রবার সকালের মধ্যে হংকংয়ের দক্ষিণ পশ্চিমে আঘাত হানতে পারে। এ সময়ে এটির গতিবেগ ৩০০ কিলোমিটার হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X