কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

চীনে গাড়ি দুর্ঘটনায় নিহত ৬, আহত ৭

ফাইল ছবি।
ফাইল ছবি।

চীনের মধ্যাঞ্চলে গাড়ি দুর্ঘটনায় ছয়জন নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে হুনান প্রদেশের একটি সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ও অন্যান্য যানবাহনকে ধাক্কা দিলে ৬ জন নিহত হয়। খবর এএফপির।

সোমবার চীনা সোশ্যাল মিডিয়ার ফুটেজে দেখা গেছে, একটি সাদা রঙের বড় ভ্যান ঝুঝো শহরের লুসাং ব্রিজে সামনের দিক থেকে আসা যানবাহনের দিকে ছুটে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

ফুটেজে দেখা যাচ্ছে রাস্তাজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কমপক্ষে চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে আসে। এর ফলে যান চলাচল বিঘ্নিত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি।

শিথিল নিরাপত্তা মান এবং ব্যাপক বিশৃঙ্খল গাড়ি চালানোর কারণে চীনে প্রায়শই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। এই মাসে একটি পৃথক দুর্ঘটনায়, একটি স্কুল বাস পূর্ব চীনের একটি মাধ্যমিক বিদ্যালয়ের বাইরে জনতার ভিড়ের মধ্যে উঠে যায়, এতে ১১ জন অভিভাবক ও ছাত্র নিহত হয়।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, গাড়িটি শানডং প্রদেশের তাইয়ান শহরের স্কুলের কাছে যাওয়ার সময় চালক গাড়িটির ‘নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১০

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৩

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৪

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৫

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৬

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৭

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৮

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৯

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

২০
X