কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন হরিনি আমারাসুরিয়া

শ্রীলঙ্কার ১৬তম প্রধানমন্ত্রী হরিনি আমারাসুরিয়া। ছবি : সংগৃহীত।
শ্রীলঙ্কার ১৬তম প্রধানমন্ত্রী হরিনি আমারাসুরিয়া। ছবি : সংগৃহীত।

শ্রীলঙ্কার জাতীয় পিপলস পাওয়ার (এনপিপি) দলের নেত্রী এবং সংসদ সদস্য হরিনি আমারাসুরিয়া শ্রীলঙ্কার ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে তাকে এই পদে নিয়োগ দেন। এরপর হরিনি আমারাসুরিয়া কলম্বোতে শপথ গ্রহণ করেন। খবর রয়টার্স।

প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার মধ্য দিয়ে আমারাসুরিয়া শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়লেন। এর আগে এই পদে অধিষ্ঠিত হয়েছিলেন চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা এবং সিরিমাভো বন্দরনায়েকে।

আমারাসুরিয়া একজন প্রখ্যাত শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী এবং সমাজসেবী। শিক্ষা ও সামাজিক ন্যায়ের ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট দিশানায়েকের নেতৃত্বাধীন বামপন্থি জোট ২২৯ আসনের মধ্যে ১৫৯টি আসনে বিজয় লাভ করে। এ ফলাফলের পরই প্রধানমন্ত্রী হিসেবে আমারাসুরিয়াকে নিয়োগ দেওয়া হয়।

এছাড়াও প্রেসিডেন্ট দিশানায়েকে তার মন্ত্রিসভায় প্রবীণ রাজনীতিবিদ বিজিথা হেরাথকে পররাষ্ট্রমন্ত্রীর পদে বহাল রেখেছেন। তবে অর্থমন্ত্রীর পদে নতুন কোনো নাম ঘোষণা না করে তিনি নিজেই দায়িত্ব চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, শ্রীলঙ্কার রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাবশালী পারিবারিক শাসনব্যবস্থা চললেও গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট পদে দিশানায়েকের জয় সেই আধিপত্যের অবসান ঘটিয়েছে। তার নেতৃত্বে গঠিত এনপিপি (ন্যাশনাল পিপলস পাওয়ার) জোট এবার সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে একটি স্থিতিশীল সরকার গঠনের পথ খুলে দিয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কা এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে থাকায় দেশটি আন্তর্জাতিক ঋণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতির মতো সমস্যার মুখোমুখি হয়েছে। প্রেসিডেন্ট দিশানায়েকে তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের অর্থনীতি পুনর্গঠনে কাজ করার অঙ্গীকার করেছেন।

বিশ্লেষকদের মতে, আমারাসুরিয়ার পুনঃনিয়োগ এবং এনপিপি জোটের শক্তিশালী অবস্থান শ্রীলঙ্কার রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনর্গঠন দেশটির ভবিষ্যতের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১০

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১১

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১২

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৩

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৪

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৫

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৬

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৭

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৮

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৯

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

২০
X