কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০৬:৫৫ এএম
আপডেট : ০৭ মে ২০২৫, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তান

ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। ছবি : সংগৃহীত
ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। ছবি : সংগৃহীত

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) পাঁচটি যুদ্ধ বিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে।

নিরাপত্তা সূত্রের খবর অনুসারে, বার্নালা সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় ড্রোন পাকিস্তান সেনাবাহিনী গুলি করে ভূপাতিত করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ধ্বংস হওয়া ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) জেটগুলোর মধ্যে রয়েছে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি সু-৩০ এমকেআই এবং একটি মিগ-২৯ ফুলক্রাম।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র পিটিভিকে জানিয়েছে, ভারতীয় সেনাদের ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে সেনারা।

জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাগ এবং মুজাফফরাবাদে ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। এর প্রতিশোধ হিসেবে সামরিক বাহিনী ইতোমধ্যে পাল্টা ব্যবস্থা শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X