কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০৪:০৯ পিএম
আপডেট : ০৭ মে ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে হামলার পর ভারতকে কাতারের বার্তা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও কাতারের প্রধানমন্ত্রী জাসিম আল থানি। ছবি : সংগৃহীত
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও কাতারের প্রধানমন্ত্রী জাসিম আল থানি। ছবি : সংগৃহীত

উত্তপ্ত ভারত পাকিস্তান পরিস্থিতি। পাল্টাপাল্টি হামলার মাধ্যমে যুদ্ধে জড়িয়েছে দুই দেশ। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে ফোনালাপ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি।

বুধবার (০৭ মে) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন এবং শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে জানায়, শেখ মোহাম্মদ চলমান উত্তেজনা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং পারস্পরিক সম্মান ও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানে কাতারের সহযোগিতা ও মধ্যস্থতা করার প্রস্তুতির কথা জানান।

বিবৃতিতে বলা হয়, কাতার বিশ্বাস করে যে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের একমাত্র পথ হলো আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। শেখ মোহাম্মদ জোর দিয়ে বলেন, সংঘাত নয়, বরং শান্তি এবং পারস্পরিক সহযোগিতাই দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।

এই ফোনালাপ এমন এক সময় হলো, যখন ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানে চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ফুল স্কেলে যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। ইতোমধ্যে উভয় পক্ষই সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করেছে এবং কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১০

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১১

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১২

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৩

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৪

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৫

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৬

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৭

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৮

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৯

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

২০
X