কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ১০:১৮ এএম
আপডেট : ০৭ মে ২০২৫, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলি চলছে

কাশ্মীর সীমান্তে সামরিক ট্রাক। ছবি : সংগৃহীত
কাশ্মীর সীমান্তে সামরিক ট্রাক। ছবি : সংগৃহীত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার ভোররাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাকিস্তান বিমানবাহিনীর পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

এদিকে মঙ্গলবার রাতে হামলা-পাল্টা হামলার উত্তেজনা ছড়িয়েছে সীমান্তেও। পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি ও মর্টার হামলা শুরু হয়েছে।

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের হাভেলি জেলার ডেপুটি কমিশনার ইমরান শাহীন জানিয়েছেন, মঙ্গলবার ভোররাতে সীমান্তে তীব্র গোলাবর্ষণ শুরু হয়। তিনি বলেন, হাভেলি জেলার ফরওয়ার্ড কাহুটা শহরে দুটি মর্টার একটি বাড়িতে আঘাত হানে। এতে দুজন পুরুষ নিহত হন এবং একাধিক নারী ও শিশু আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরেকটি গ্রামেও সীমান্ত পেরিয়ে আসা গুলিতে এক বাসিন্দার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা জানিয়েছে, সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে তিন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

চলমান উত্তেজনার কারণে পাক-অধিকৃত কাশ্মীরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে এবং চলমান পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

সীমান্তের দুই পাশেই এখন উত্তেজনা চরমে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X