কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০৪:৪৪ পিএম
আপডেট : ০৭ মে ২০২৫, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে হাজির হতে বলেছে দুদক

শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময় দেশের বিভিন্ন বিমানবন্দরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ৫ মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাকে ৮ মে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দুদক আরও জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া তলবি চিঠি ধানমন্ডির সুধাসদন ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় পাঠানো হয়েছে। অন্যান্য তলবি চিঠিও তাদের ঢাকা ও নিজ বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে।

শেখ হাসিনা ছাড়াও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।

গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমানসহ শীর্ষ ৮ কর্তার দুর্নীতি অনুসন্ধানে সিদ্ধান্ত নেয় দুদক।

তাদের বিরুদ্ধে অভিযোগুলো হলো প্রতারণা, জাল জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিগত ১৫ বছরে দেশের বিভিন্ন বিমান বন্দরের উন্নয়নকাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাৎ করেছেন।

গত বছর কোটা সংস্কার নিয়ে ছাত্র-জনতার আন্দোলন শুরু হয়। পরে আন্দোলনে শিক্ষার্থীদের রাজাকার বলায় এবং ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়।

এর প্ররিপ্রেক্ষিতে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারত চলে যান শেখ হাসিনা। এরই মধ্যে তার নামে মামলা হয়েছে শতাধিক। হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১০

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

মমতাজের জামিন বহাল

১২

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৩

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৪

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৫

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৬

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৭

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৮

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৯

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

২০
X