কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০৫:২৪ পিএম
আপডেট : ০৭ মে ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের হামলায় জইশ-প্রধান মাসুদ আজহারের ১০ স্বজন নিহত

জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহার। ছবি : সংগৃহীত
জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহার। ছবি : সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার বদলায় ভারত যে অভিযানে নেমেছে, সেই অপারেশন সিঁদুরে জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহারের ১০ আত্মীয় নিহত হয়েছে। একই ঘটনায় প্রাণ হারিয়েছে তার চার সহযোগী।

বিবিসি লিখেছে, পাকিস্তানের পাঞ্জাবের বাহাওয়ালপুরে ‘সুবহান আল্লাহ’ মসজিদে এ ঘটনা ঘটে।

পাকিস্তানভিত্তিক জয়শ-ই-মোহাম্মদের (জেইএম) পক্ষ থেকে বুধবার (৭ মে) এক বিবৃতিতে এ খবর দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে তার (মাসুদ আজহারের) বড় বোন, বড় বোনের স্বামী, ভাতিজা ও ভাতিজার স্ত্রী, ভাতিজি এবং পরিবারের পাঁচ শিশুও রয়েছে।

মাওলানা মাসুদ আজহার জেইএমের প্রধান। জাতিসংঘ তাকে ‘সন্ত্রাসী’ ও জইশ-ই-মুহাম্মদকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

তবে এ বিষয়ে ভারত বা পাকিস্তানের কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৯৯৪ সালে মাসুদ আজহার ভারতে গ্রেপ্তার হয়েছিলেন।

ভারতীয় একটি বেসামরিক বিমান ছিনতাই করে তালেবানশাসিত আফগানিস্তানে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে ১৯৯৯ সালে। সেই সময় ক্রু ও যাত্রীদের জীবনের বিনিময়ে ভারত যে তিনজনকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, মাসুদ আজহার তাদের একজন।

এনডিটিভি লিখেছে, ৫৬ বছর বয়সী মাসুদ আজহার ভারতের একাধিক সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন, যার মধ্যে রয়েছে ২০০১ সালের পার্লামেন্ট হামলা, ২০০৮ সালের মুম্বাই হামলা এবং ২০১৬ সালের পাঠানকট হামলা।

ভারত থেকে ছাড়া পাওয়ার পর মাসুদ আজহার সশস্ত্র গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ প্রতিষ্ঠা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১০

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১১

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১২

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৩

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৪

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৫

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৬

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৭

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৮

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৯

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

২০
X