কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০৪:২১ এএম
আপডেট : ০৭ মে ২০২৫, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

‘ভারতের হামলার যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তান’

পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। ছবি : সংগৃহীত
পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। ছবি : সংগৃহীত

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের হামলার যোগ্য জবাব দিচ্ছে। খবর জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ভারতের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) দুটি জেট বিমান গুলি করে ভূপাতিত করেছে। ভারতের এই হামলায় কমপক্ষে ৩ পাকিস্তানি নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

নিরাপত্তা সূত্র জানায়, পাকিস্তান বিমানবাহিনী এবং পাকিস্তান সেনাবাহিনী ভারতের এই কাপুরুষোচিত হামলার বিরুদ্ধে কঠোর ও দৃঢ় প্রতিক্রিয়া জানাচ্ছে।

এর আগে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তান ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।

পাকিস্তানের কর্মকর্তাদের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ হামলায় এক শিশুসহ কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাগ এবং মুজাফফরাবাদে তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে স্কাই নিউজ জানিয়েছে, পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরে ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। পরে ভারত এ ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তোলে। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। যদিও এ অভিযোগ পাকিস্তান অস্বীকার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১০

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১১

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১২

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১৩

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৪

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৫

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৬

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৭

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৮

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

২০
X