কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে পর্যটকদের স্বাগত জানাবে আড়াই হাজার পান্ডা!

হংকংয়ের বিমানবন্দরে যাত্রীদের আকর্ষণ করতে পান্ডার ভাস্কর্য । ছবি : সংগৃহীত
হংকংয়ের বিমানবন্দরে যাত্রীদের আকর্ষণ করতে পান্ডার ভাস্কর্য । ছবি : সংগৃহীত

ব্যস্ততম জায়গা বিমানবন্দরে নেমেই যদি কেউ দেখেন, তাকে স্বাগত জানাতে কয়েক হাজার পান্ডা অপেক্ষা করছে, তাহলে ব্যাপারটা কেমন হবে? আদুরে চেহারার এই সাদা-কালো প্রাণীটি যে কারো মন ভালো করে দেয়। এবার এই প্রাণীটিই বিমানবন্দরে আসা পর্যটকদের স্বাগত জানাতে অপেক্ষা করছে বিভিন্ন ভঙ্গিমায়।

কোনোটি কাত হয়ে শুয়ে, কোনোটি বসে আর কোনোটি চার পায়ে বা দুই পায়ে দাঁড়িয়ে। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এর কোনটিই সত্যিকারের নয়, বরং দেখতে হুবহু পান্ডার মতো। আসলে এটি পান্ডার ভাস্কর্য। বিমানবন্দরে আসা অতিথিদের স্বাগত জানাতে অভিনব এ আয়োজন করেছে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি হংকংয়ের একটি থিম পার্কে দুটি পান্ডাশাবক জন্ম নেয়। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে দর্শনার্থীরা ওশান পার্কে গিয়ে মা পান্ডা ইং ইং ও এর বাচ্চা দুটিকে দেখার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। যে থিম পার্কে পান্ডাশাবক দুটির জন্ম হয়েছে, সেটির নাম ওশান পার্ক।

শাবক দুটির জন্ম হলে হংকংয়ের বাসিন্দাদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। এই আনন্দকে পুঁজি করে ‘পান্ডা গো! ফেস্ট এইচকে’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পুনর্ব্যবহারযোগ্য রাবার ব্যারেল ও রেজিনসহ আরও কিছু উপাদান দিয়ে ওই পান্ডার ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছে।

নিজেদের অর্থনীতিকে আরও গতিশীল করতে চীনের স্বায়ত্তশাসিত বাণিজ্যনগরী হংকং পান্ডা প্রদর্শনীর এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১০

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১১

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১২

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৩

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৪

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৫

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৭

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৮

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৯

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

২০
X