কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জাপানে সহকর্মীর গুলিতে ২ সেনা নিহত

জাপানের গিফু শহরের একটি সামরিক ঘাঁটিতে বুধবার হত্যাকাণ্ড ঘটে। ছবি : সংগৃহীত
জাপানের গিফু শহরের একটি সামরিক ঘাঁটিতে বুধবার হত্যাকাণ্ড ঘটে। ছবি : সংগৃহীত

জাপানে একটি সামরিক ঘাঁটিতে সহকর্মীর গুলিতে দুই সেনাসদস্য নিহত ও একজন আহত হয়েছেন। দেশটির গিফু শহরে আজ বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে অভিযুক্ত জাপানি সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া ১৮ বছর বয়সী ওই সৈন্য জাপানের সেলফ ডিফেন্স ফোর্সে (এসডিএফ) কর্মরত ছিলেন।

স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা বলছে, এ হত্যাকাণ্ডের পরই ঘটনাস্থলে থাকা সহকর্মী সেনারা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন।

মন্ত্রিপরিষদের প্রধান সচিব হিরোকাজু মাতসুনো বলেছেন, স্থানীয় সময় সকাল ৯টায় এসডিএফ শুটিং রেঞ্জে ঘটনাটি ঘটে। সেখানে বেশ কয়েকজন সৈন্য একটি প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন।

এসডিএফের এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনার সময় মোট আটটি গুলি চালানো হয়েছিল। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন এক সেনা কর্মকর্তা।

জাপানে অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে পালন করা হয়। এ ছাড়া দেশটি নিরাপত্তার জন্যও পরিচিত। তবে সম্প্রতি দেশটিতে সহিংসতার কিছু ঘটনা বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করেছে। এর মধ্যে গত বছরের জুলাইয়ে গুলিতে প্রাণ হারান জাপানের সাবেক ও জনপ্রিয় প্রধানমন্ত্রী শিনজো আবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X