কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৮:৪০ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৮:৪৩ এএম
অনলাইন সংস্করণ

বৈষম্যের কারণে দেশে ফিরতে চায় না মার্কিন সেনা : উত্তর কোরিয়া

আটক মার্কিন সেনা ট্রাভিস কিং। ছবি : রয়টার্স
আটক মার্কিন সেনা ট্রাভিস কিং। ছবি : রয়টার্স

দক্ষিণ কোরিয়া থেকে সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ায় প্রবেশের পর আটক হয়েছিলেন এক মার্কিন সেনা। এবার তাকে নিয়ে নতুন তথ্য দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি অভিযোগ করেছে, আটক ওই সেনা যুক্তরাষ্ট্রে ফিরতে চান না। খবর বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসির।

বুধবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই মার্কিন সেনা দেশে ফিরতে চান না। তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিগত বৈষম্য ও অমানবিক আচরণের অভিযোগ করেছেন। এজন্য তিনি উত্তর কোরিয়া বা যে কোনো দেশে আশ্রয় চেয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বুধবার এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ১৮ জুলাই ট্রাভিস কিং নামের ‘প্রাইভেট সেকেন্ড ক্লাস’ র‌্যাঙ্কের একজন সেনা দক্ষিণ কোরিয়া থেকে হাসতে হাসতে সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ায় প্রবেশের পর আটক হন। উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী বেসামরিক অঞ্চলের দেখভালের দায়িত্বে রয়েছে জাতিসংঘ কমান্ড। সেখানেই পরিদর্শনে গিয়ে পিয়ংইংয়ের ভূখণ্ডে অনুপ্রবেশ করেন ওই মার্কিন সেনা।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আটক সেনা কিং দেশটিতে থেকে যেতে আশ্রয় চেয়েছেন। দেশটিতে প্রবেশ করে আটক হওয়ার পর এটিই তার প্রথম বক্তব্য হিসেবে সামনে এসেছে। তবে এর সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

সংবাদমাধ্যম জানিয়েছে, আটকের পর ওই সেনাকে আর জনসম্মুখে আর দেখা যায়নি। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সম্প্রতি জানিয়েছেন, আটক ওই সেনা ইচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করেছেন।

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম কেসিএনএ তদন্ত কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, কিং ভেবেচিন্তে উত্তর কোরিয়া বা তৃতীয় কোনো দেশে থেকে যাওয়ার মানসিকতায় সীমান্ত অতিক্রম করেছিলেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে জাতিগত বৈষম্য ও অমানবিক আচরণের জন্য অসুস্থবোধ করেন। তাই তিনি এমন সিদ্ধান্ত নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১০

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১১

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১২

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৩

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৪

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৫

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৬

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৭

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৮

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৯

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

২০
X