কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

গোপনে ঢাকায় এসে টিউলিপের তথ্য নিয়ে গেল ব্রিটিশ দল

টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত
টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত

ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। বাংলাদেশি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে সম্প্রতি এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে। খবর ডেইলি মেইলের।

এনসিএর কর্মকর্তাদের জানানো হয়, টিউলিপের বিরুদ্ধে নতুন প্রমাণ পাওয়া গেছে। এসব প্রমাণের ভিত্তিতে টিউলিপ সিদ্দিকের ব্যাংক হিসাব, ই-মেইল রেকর্ড ও অন্যান্য তথ্য খতিয়ে দেখা হতে পারে, এমনকী তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে।

অভিযোগ রয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে টিউলিপ ও তার পরিবার ৩ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন। এ প্রকল্পে ৯০ শতাংশ ঋণ এসেছে রাশিয়া থেকে।

২০১৩ সালে চুক্তির সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টিউলিপের ছবি প্রকাশিত হয়।

এনসিএ বাংলাদেশের সরকারকে সহায়তা করতে চায়, যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। ব্রিটেনের ব্রাইবারি অ্যাক্ট ২০১০ অনুযায়ী, কেউ বিদেশে ঘুষ গ্রহণ করলে তার বিরুদ্ধে ব্রিটেনের মামলা হতে পারে এবং সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে।

অভিযোগ ওঠার পর টিউলিপ সিদ্দিক গত মাসে লেবার পার্টির পদ থেকে পদত্যাগ করেন। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। লেবার পার্টি বলছে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

এ বিষয়ে এনসিএ ও ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করতে রাজি হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১০

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১১

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১২

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৩

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৪

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৫

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৬

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৭

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৮

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৯

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

২০
X