কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেছেন সিরিয়ার নতুন নেতা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় সফরে আঙ্কারা পৌঁছান আল শারা। এর পরেই তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে এ বৈঠক শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ বৈঠক এখনো চলছে।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় এরদোয়ান ও আল শারার মধ্যে বৈঠক শুরু হয়েছে। এরদোয়ানের আমন্ত্রণেই আঙ্কারা সফরে এসেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট। সংবাদমাধ্যমটি আরও বলেছে, দুই প্রেসিডেন্ট যখন বৈঠকে বসেছেন তখন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান শারার স্ত্রী লতিফ আল দুরুবির সঙ্গে দেখা করেছেন।

খবরে বলা হয়, রুদ্ধদ্বার বৈঠক শেষে উভয় প্রেসিডেন্ট একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন। একইসঙ্গে শারা তার প্রতিনিধিদলসহ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে একটি নৈশভোজে যোগ দেবেন।

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, সিরিয়ার পুনর্গঠন এবং দেশটির সীমান্তের কাছে কুর্দি যোদ্ধাদের অস্থিতিশীল সমস্যা নিয়ে তুরস্কের নেতাদের সাথে আলোচনার লক্ষ্যে সিরিয়ার নেতা তুরস্কে যাচ্ছেন। তুরস্কের সাঙ্গে সিরিয়ার ৯০০ কিলোমিটারের সীমান্ত রয়েছে।

গত ৮ ডিসেম্বর সিরিয়ার দীর্ঘকালীন শাসক বাশার আল আসাদকে উৎখাত করার পর প্রথম আন্তর্জাতিক সফরে সৌদি আরবের পর তুরস্কে পৌঁছান সিরিয়ার প্রেসিডেন্ট। ধারণা করা হচ্ছে, এ সফরে আঙ্কারার সঙ্গে গড়ে ওঠা কৌশলগত সম্পর্ককে গুরুত্ব দিবেন শারা।

এরদোয়ানের যোগাযোগ প্রধান ফাহরেত্তিন আলতুন এক্স-এ লিখেছেন, আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে এরদোয়ান ও শারার মধ্যে আলোচনায় সিরিয়ায় অর্থনৈতিক পুনরুদ্ধার, টেকসই স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য নেওয়া যৌথ পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করা হবে।

অর্থনৈতিক সংকটের কারণে নিজেদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, তুরস্ক ১৩ বছরের ভয়াবহ গৃহযুদ্ধের পর সিরিয়ার পুনরুদ্ধারে সাহায্য করার প্রস্তাব দিয়েছে। বিনিময়ে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি জঙ্গিদের বিরুদ্ধে দামেস্কের সমর্থন পেতে আগ্রহী তুরস্ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১১

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১২

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৩

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৪

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৫

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৮

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৯

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

২০
X