কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে না করলে হারাবেন চাকরি, কোম্পানির সিদ্ধান্তে হইচই

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কোম্পানিতে অবিবাহিত আর কোনো কর্মীই রাখা হবে না। চাকরি বাঁচাতে হলে করতে হবে বিয়ে। আর আগামী কয়েক মাসের মধ্যে বিয়ে করতে না পারলে চাকরিটাই থাকবে না। চাকরি টিকিয়ে রাখতে এমনই অদ্ভুত এক শর্ত বেঁধে দিয়েছে একটি কোম্পানি। সহস্রাধিক কর্মীর ওই কোম্পানির এমন ঘোষণায় পড়ে গেছে হইচই।

বয়স বাড়ছে কিন্তু তরুণ-তরুণীরা বিয়ে করছে না। এ নিয়ে চিন্তার শেষ নেই চীন সরকারের। বিয়ের হার বাড়াতে তাই জারি করা হয়েছে নির্দেশনাও। সেই নির্দেশনাই অক্ষরে অক্ষরে পালনের সিদ্ধান্ত নিয়েছে পূর্বাঞ্চলীয় চীনের শ্যাংডং প্রদেশের শুনতিয়ান কেমিক্যাল গ্রুপ।

কোম্পানিটি তার কর্মীদের জানিয়ে দিয়েছে, অবিবাহিত কিংবা ডিভোর্সি কারোরই ঠাঁই হবে না তাদের প্রতিষ্ঠানে। সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগেই কোম্পানির ২৮ থেকে ৫৮ বছরের কেউ অবিবাহিত থাকতে পারবে না। প্রথমে জুন মাস পর্যন্ত সময়ও বেঁধে দেওয়া হয়। পরে জানানো হয়, সেপ্টেম্বর মাসের ডেডলাইনের পরও কেউ যদি অবিবাহিত থাকে, তাহলে তাকে চাকরিচ্যুত করা হবে।

কোম্পানির ঘোষণায় বলা হয়, বিয়ের হার বাড়াতে সরকারের আহ্বানে সাড়া না দেওয়া অনুগত না থাকার লক্ষণ। ২০০১ সালে প্রতিষ্ঠা লাভ করা কোম্পানিটি লিনয়ি শহরের শীর্ষ ৫০টি কোম্পানির একটি।

শুনতিয়ান কেমিক্যাল গ্রুপ এমন নির্দেশনা জারির পর সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। পরে গেল ১৩ ফেব্রুয়ারি ওই প্রতিষ্ঠান পরিদর্শনে যান সরকারি কর্মকর্তারা। এরপরই কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, এমন নোটিশ প্রত্যাহার করা হয়েছে। আর বৈবাহিক অবস্থার ওপর ভিত্তি করে কাউকেই চাকরিচ্যুত করা হয়নি। কোম্পানিটির এমন নোটিশ শ্রম আইন ও শ্রম চুক্তি আইনের লঙ্ঘন বলেও জানিয়েছেন একজন সরকারি কর্মকর্তা।

চীনে দিন দিন কমছে বিয়ের হার। গেল বছর দেশটিতে ৬১ লাখ বিয়ে অনুষ্ঠিত হয়েছে। এটি আগের বছরের ৭৬ লাখ ৮০ হাজারের চেয়ে প্রায় ২০ দশমিক ৫ শতাংশ কম। তবে বিয়ের হার কমলেও বেড়েছে সন্তান জন্মদানের হার। ২০২৪ সালে চীনে রেকর্ড ৯৫ লাখ ৪০ হাজার নবজাতকের জন্ম হয়েছে। ২০১৭ সালের পর এই প্রথম দেশটিতে এত শিশুর জন্ম হলো।

অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, ইয়ার অব দ্য ড্রাগনের কারণে শিশু জন্মহার বেড়ে গেছে। তরুণ-তরুণীদের মধ্যে বিয়ের আগ্রহ কমে গেছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, সরকারি বিভিন্ন সংস্থা চার হাত এক করতে নানা প্রণোদনা দিচ্ছে। তারপরও তরুণ-তরুণীরা বিয়ে করতে চাইছে না।

সূত্র : এনবিসি নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১০

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১১

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১২

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৩

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৫

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৬

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৭

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৮

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৯

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

২০
X