বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

শহরেই কৃষিকাজ করে দেখাচ্ছে কোরিয়া

কৃষিক্ষেত্রে স্মার্ট পরিকল্পনা বাস্তবায়ন করছে দক্ষিণ কোরিয়ার শহর সুনচিয়ন। ছবি: সংগৃহীত
কৃষিক্ষেত্রে স্মার্ট পরিকল্পনা বাস্তবায়ন করছে দক্ষিণ কোরিয়ার শহর সুনচিয়ন। ছবি: সংগৃহীত

কৃষিক্ষেত্রে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে দক্ষিণ কোরিয়ার শহর সুনচিয়ন। স্মার্ট কৃষির প্রচলন, তরুণ কৃষকদের সহায়তা, উচ্চ আয়ের ফসলের উৎপাদন বৃদ্ধি ও টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

তরুণ কৃষকদের দক্ষতা বাড়ানোর জন্য শহরটি দুটি স্মার্ট গ্রিনহাউস তৈরি করেছে। সেখানে তিন বছরের জন্য কৃষকদের খামার ভাড়া দেওয়া হবে। তারা ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সহায়তাও পাবেন। শহরটিতে একটি স্মার্ট ফার্ম কমপ্লেক্স তৈরি করা হচ্ছে, যেখানে ফসল উৎপাদন, প্রদর্শনী ও কৃষি অভিজ্ঞতার সুযোগ থাকবে। শহরের ফাঁকা ভবনগুলোতে জলজ ও ভার্টিক্যাল ফার্ম চালু করা হবে। ফলে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানও তৈরি হবে।

উচ্চ আয়ের ফসল উৎপাদন বাড়াতে শহরটি বিশেষ পরিকল্পনা নিয়েছে। সাতটি উচ্চ আয়ের ফসল যেমন শসা, স্ট্রবেরি, শাক, ব্লুবেরি, খেজুর, সামুদ্রিক শৈবাল ও জামজাতীয় ফলের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকদের আধুনিক কৃষিযন্ত্র, পরিবহন সুবিধা ও প্রজনন খরচে সহায়তা দেওয়া হচ্ছে। বছরে ১০ কোটি ওনের বেশি আয়ের খামারের সংখ্যা ১৯৫-এ উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শহরটি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কৃষকদের জন্য বালাইনাশক ওষুধ সরবরাহ করা হচ্ছে এবং সোলার স্ক্রিন পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এটি গ্রিনহাউসে ফসলের সুরক্ষা দেবে ও উৎপাদন বাড়াতে সাহায্য করবে।

টেকসই খাদ্যব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সুনচিয়ন ‘সিটি ফুড প্ল্যান’ বাস্তবায়ন করছে। এর মাধ্যমে স্থানীয় কৃষিপণ্যের প্রচার, বিদ্যালয়ের খাবারে স্থানীয় কৃষিপণ্যের ব্যবহার বৃদ্ধি, স্বল্প আয়ের পরিবারদের জন্য খাদ্য ভাউচার প্রদান ও কম-কার্বন খাদ্যাভ্যাস গড়ে তুলছে শহরটি।

সুনচিয়নের একজন কর্মকর্তা বলেছেন, কৃষি ও গ্রামীণ উন্নয়নে সহায়তা করা হবে, যাতে কৃষি স্থানীয় অর্থনীতির প্রধান চালিকা শক্তি হয়ে উঠতে পারে। শহরটিতে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল উদ্যোগ নেওয়া হবে। সূত্র: মেইল বিজনেস নিউজপেপার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X