কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০১:৩৮ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘যে কোনো ধরনের যুদ্ধে’ প্রস্তুত চীন

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বা বাণিজ্য যুদ্ধ মোকাবিলা করছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বা বাণিজ্য যুদ্ধ মোকাবিলা করছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যে কোনো ধরনের যুদ্ধ’ মোকাবিলায় প্রস্তুতির ঘোষণা দিয়েছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে চীন পাল্টা ব্যবস্থা নিয়েছে। গত কয়েক সপ্তাহে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। কারণ ট্রাম্প চীনা পণ্যের উপর নতুন শুল্ক আরোপ করেছেন এবং চীনও যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের ওপর ১০-১৫% শুল্ক বাড়িয়েছে।

চীনের দূতাবাস এক বিবৃতিতে জানায়, তারা যে কোনো ধরনের যুদ্ধ, যেমন শুল্ক যুদ্ধ বা বাণিজ্য যুদ্ধ মোকাবিলা করতে প্রস্তুত। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বেইজিংয়ে অনুষ্ঠিত ন্যাশনাল পিপলস কংগ্রেসের সময় আরও তীব্র হয়েছে। সেখানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং দেশটির প্রতিরক্ষা খাতে ৭.২% ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

এদিকে চীন নিজেকে বিশ্বের একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ হিসেবে দেখাতে চায়। যুক্তরাষ্ট্রকে বিশ্বের বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য দায়ী করছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের শুল্ক নীতির কারণে চীন নতুন বৈশ্বিক অংশীদার খুঁজে পেতে পারে, বিশেষ করে কানাডা ও মেক্সিকোর মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার মাধ্যমে।

চীন শুল্ক নীতি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে ও ফেন্টানিল সংকটের জন্য আমেরিকাকে দোষারোপ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ভয় দেখিয়ে বা চাপ প্রয়োগ করে চীনকে দমন করা যাবে না।’

চীন সামরিক খাতে প্রায় ২৪৫ বিলিয়ন ডলার ব্যয় করলেও, বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, প্রকৃত ব্যয় আরও বেশি হতে পারে। তথ্যসূত্র: সিএনএন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X