কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ার ইতিহাসে ভয়াবহ দাবানল, মৃত্যু ২৬

আগুন নেভানোর সময় একটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। ছবি: সাউথ কোরিয়ান আর্মি/নিউজ ওয়ান
আগুন নেভানোর সময় একটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। ছবি: সাউথ কোরিয়ান আর্মি/নিউজ ওয়ান

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ জন আহত হয়েছেন। দাবানল দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী হিসেবে রেকর্ড গড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হাজারো দমকল কর্মী ও সেনাসদস্য মোতায়েন করা হলেও পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। খবর বিবিসির।

দাবানলের কারণে ২৩ হাজারের বেশি মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যেতে হয়েছে। নিহতদের বেশিরভাগই বয়স্ক নাগরিক। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু একে দেশের সবচেয়ে ভয়াবহ দাবানল বলে অভিহিত করেছেন।

গত শুক্রবার সানচেয়ং কাউন্টি থেকে দাবানলের সূত্রপাত হয় এবং তা উইসেয়ংসহ অন্তত ছয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। শুষ্ক ও ঝোড়ো বাতাসের কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করে, যা নিয়ন্ত্রণ কঠিন করে তুলেছে।

উইসেয়ং শহরে ১ হাজার ৩০০ বছরের পুরোনো গউনসা মন্দির সম্পূর্ণ পুড়ে গেছে। ঐতিহাসিক নিদর্শন রক্ষায় প্রশাসন সচেষ্ট থাকলেও আগুনের ভয়াবহতা অনেক কিছু ধ্বংস করে দিয়েছে।

আগুন নিয়ন্ত্রণের চেষ্টার সময় একটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন। এছাড়া তিনজন দমকলকর্মীও আগুন নিয়ন্ত্রণে প্রাণ হারিয়েছেন।

এ দাবানলে প্রায় ১৭ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে, যা দক্ষিণ কোরিয়ার ইতিহাসে তৃতীয় বৃহত্তম ক্ষতি। প্রশাসন পরিস্থিতি সামলাতে সর্বোচ্চ চেষ্টা চালালেও এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১১

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১২

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১৩

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১৪

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৫

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১৬

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১৭

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৮

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৯

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

২০
X