কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০৬:১৬ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদরাত আসার আগেই ঈদের তারিখ জানাল ব্রুনাই

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

পবিত্র মাহে রমজান মাসের শেষ প্রান্তে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ঈদের খুশি ছড়িয়ে পড়ছে। অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা করেছে ব্রুনাই।

দেশটি স্থানীয় সময় শনিবার (২৯ মার্চ) এক বিবৃতিতে জানায়, আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর গালফ নিউজ।

এছাড়া, ব্রুনাইয়ে যেহেতু রমজান মাসের ২৯টি রোজা পূর্ণ হচ্ছে, তাই ৩১ মার্চ ঈদ উদযাপিত হলেও দেশটির মুসলমানরা ২৯টি রোজা রাখবেন। ব্রুনাইয়ে পবিত্র রমজান শুরু হয়েছিল ২ মার্চ এবং আগামীকাল রোববার (৩০ মার্চ) রমজানের ২৯তম দিন হবে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এইদিনেই সহজেই খালি চোখে চাঁদ দেখা যাবে, তাই চাঁদরাত আসার আগেই ঈদের ঘোষণা দিয়েছে ব্রুনাই।

এদিকে, মালয়েশিয়াও আগামী ৩১ মার্চ ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে এবং সেখানে এই বছর রোজা ২৯টি পূর্ণ হবে।

তবে, ব্রুনাইয়ের পাশাপাশি প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা করা অস্ট্রেলিয়াতে রমজান মাসটি ৩০ দিন পূর্ণ করবে। অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম কাউন্সিল আজ (শনিবার) এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় ও বৈশ্বিক পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনার পর অস্ট্রেলিয়া ফতোয়া কাউন্সিল নিশ্চিত করেছে যে, সিডনিতে ২৯ মার্চ সূর্যাস্তের পর স্থানীয় সময় রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়ালের নতুন চাঁদের জন্ম হবে।

একইভাবে পার্থেও ওইদিন সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে সূর্যাস্তের পর নতুন চাঁদের জন্ম হবে। যেহেতু দুটি শহরেই সূর্যাস্তের পর চাঁদের জন্ম হবে, তাই পরের দিন, ৩০ মার্চ, শাওয়াল মাসের প্রথম দিন হওয়া সম্ভব নয়। এই কারণে অস্ট্রেলিয়ায় রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ৩১ মার্চ ঈদ উদযাপিত হবে।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও আজ সন্ধ্যার পর ঈদের চাঁদ অনুসন্ধান করা হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলোতে চাঁদ দেখা যাবে কি না, তা নিয়ে অপেক্ষা করা হবে। যদিও জ্যোতির্বিদরা বলছেন, আজ (শনিবার) মুসলিম বিশ্বে চাঁদ দেখা অসম্ভব, তবে শেষ মুহূর্তে চাঁদ দেখার জন্য অপেক্ষা করা হবে এবং এরপর আনুষ্ঠানিকভাবে ঈদের ঘোষণা দেবে দেশগুলোর সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১১

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১২

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৩

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৪

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৫

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৮

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৯

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

২০
X