কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৫:৫০ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিটিশ মিউজিয়ামের কাছে পুরাকীর্তি ফেরত চাইছেন চীনারা

পশ্চিমাদের মধ্যে ব্রিটিশ মিউজিয়ামেই সর্বোচ্চ চীনা পুরাকীর্তি রয়েছে। ছবি : সংগৃহীত
পশ্চিমাদের মধ্যে ব্রিটিশ মিউজিয়ামেই সর্বোচ্চ চীনা পুরাকীর্তি রয়েছে। ছবি : সংগৃহীত

ব্রিটিশ মিউজিয়াম থেকে একের পর এক পুরাকীর্তি চুরি বা হারিয়ে যাচ্ছে। বিদেশিদের এসব মূল্যবান ঐতিহাসিক নিদর্শনের যথাযথ দেখভাল করতে না পারায় ব্রিটিশ মিউজিয়ামে থাকা নিজেদের পুরাকীর্তি ফেরত চাইছেন চীনারা। আজ সোমবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

ব্রিটিশ মিউজিয়াম থেকে সম্প্রতি প্রায় ২ হাজার পুরাকীর্তি চুরি গেছে। এ ঘটনার জেরে চাপের মুখে রয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। চুরিকাণ্ড সামনে আসতেই জাদুঘরের এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। এমনকি গত সপ্তাহে ব্রিটিশ মিউজিয়ামের পরিচালক হার্টউইগ ফিশারও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এসব বিষয় নিয়ে গতকাল রোববার রাতে চীনের সরকারি গণমাধ্যম গ্লোবাল টাইমস একটি সম্পাদকীয় প্রকাশ করে বিনামূল্যে চীনা সব সাংস্কৃতিক নিদর্শন ফেরত দেওয়ার আহ্বান জানায়। গ্লোবাল টাইমসের সম্পাদকীয় প্রকাশের পরপর এ বিষয়ে বেশ সোচ্চার হন চীনা নেটিজেনরা। এমনকি তাদের এই দাবি চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়েইবোতে সবচেয়ে ট্রেন্ডিং ইস্যুতে পরিণত হয়।

পশ্চিমাদের মধ্যে ব্রিটিশ মিউজিয়ামেই সর্বোচ্চ চীনা পুরাকীর্তি রয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, সেখানে নিওলিথিক যুগ থেকে বর্তমান পর্যন্ত প্রায় ২৩ হাজার চীনাসামগ্রী রয়েছে।

তবে এবারই প্রথম নয়, এর আগেও চীনা নেটিজেনরা তাদের পুরাকীর্তি ফিরিয়ে দিতে ব্রিটিশ মিউজিয়ামের প্রতি আহ্বান জানান। তবে এবার গ্লোবাল টাইমস সম্পাদকীয় প্রকাশ করায় এ দাবি আরও জোরদার হয়েছে।

এক চীনা নেটিজেন লেখেন, ‘পুরাকীর্তিগুলো তাদের প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিন।’ তার এ লেখায় ৩২ হাজার মানুষ লাইক দিয়েছেন।

আরেকজন লেখেন, ‘এখন আমাদের দেশ ধনী এবং জনগণ শক্তিশালী। তাই এসব মূল্যবান সম্পদ আমাদের দেশে ফিরিয়ে দেওয়ার এখনই সময়।’

তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি চীন সরকার। এ ছাড়া ব্রিটিশ মিউজিয়ামের সঙ্গে যোগাযোগ করা হলে এখনো তাদের মন্তব্য নিতে পারেনি বিবিসি।

চুরিকাণ্ডের পরপর আরও বেশ কয়েকটি দেশ তাদের পুরাকীর্তি ফিরিয়ে দিতে ব্রিটিশ মিউজিয়ামের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের মধ্যে অন্যতম গ্রিস ও নাইজেরিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১০

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১১

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১২

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৩

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৪

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৫

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৬

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৭

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৮

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৯

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

২০
X