কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ এশিয়ায় শান্তি কাশ্মীরের সমাধান ছাড়া সম্ভব নয় : আসিম ইফতিখার

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসাডর আসিম ইফতিখার । ছবি : সংগৃহীত
জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসাডর আসিম ইফতিখার । ছবি : সংগৃহীত

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসাডর আসিম ইফতিখার বলেছেন, কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি সম্ভব নয়।

এক ব্রিটিশ টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসলামাবাদ ভারত-পাকিস্তান সীমান্তে টেকসই যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতিতে অটল রয়েছে। তবে, দুই দেশের মধ্যকার পরিস্থিতি এখনও ‘সংবেদনশীল ও অনিশ্চিত’ রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

আসিম ইফতিখার বলেন,

কাশ্মীর ইস্যু পাকিস্তান-ভারত সম্পর্কের কেন্দ্রীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই সমস্যার সমাধান কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী হতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ ও টেকসই সমাধান ছাড়া এ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জন করা সম্ভব নয়।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসাও করেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি। তিনি বলেন,

যুদ্ধবিরতি বজায় রাখতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে ভূমিকা পালন করেছেন, তা প্রশংসনীয়।

আসিম ইফতিখার আরও জানান, পাকিস্তান আন্তর্জাতিক মহলের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে ন্যায়ভিত্তিক সমাধান ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

সূত্র: জিও নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X