কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৬:০২ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ
বিল গেটসকে শি জিনপিং

‘সবসময় মার্কিনিদের কাছে আশা রেখেছি’

শুক্রবার বেইজিংয়ে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
শুক্রবার বেইজিংয়ে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আজ শুক্রবার বেইজিংয়ে সাক্ষাৎ করেন তারা। সেখানে বিল গেটসকে বন্ধু সম্বোধন করে চীনা প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সবসময় মার্কিনিদের ওপর আমাদের আশা রেখেছি। সেইসঙ্গে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখার প্রত্যাশা করছি।’

বিল গেটসকে শি জিনপিং আরও বলেন, ‘এ বছর বেইজিংয়ে আসা প্রথম মার্কিন বন্ধু আপনি, যার সঙ্গে আমার দেখা হলো।’

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চার বছরের মধ্যে এটিই বিল গেটসের প্রথম চীন সফর। চীনে করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার পর যে কয়েকজন পশ্চিমা ব্যবসায়ী চীন সফর করেছেন, তাদের মধ্যে বিল গেটসও যুক্ত হলেন। এ ছাড়া বেইজিংয়ে স্বাস্থ্য ও উন্নয়ন সহযোগীদের সঙ্গেও দেখা করবেন বিল গেটস।

এর আগে গত বৃহস্পতিবার বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন জানায়, তারা ম্যালেরিয়া এবং যক্ষ্মা প্রতিরোধে চীনা প্রচেষ্টাকে সমর্থন করতে ৫০ মিলিয়ন মার্কিন ডলার দেবে।

করোনা মহামারির সময় বিদেশিদের জন্য দীর্ঘদিন সীমান্ত বন্ধ রাখে চীন। করোনার তিন বছর অন্য কোনো দেশ সফরেও যাননি শি। এমনকি দেখা করেননি কোনো বিদেশি শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীর সঙ্গেও। বিল গেটসের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে প্রেসিডেন্ট শির এ দীর্ঘ বিরতিরও অবসান হলো।

গত বছরের শুরুতে বিদেশিদের জন্য নিজেদের সীমান্ত খুলে দেয় চীন। এরপর অনেক বিদেশি প্রতিষ্ঠানের সিইও চীন সফর করেন। সফরকালে তারা বিভিন্ন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারলেও শির দেখা পাননি। গত মার্চে প্রধানমন্ত্রী লি কিয়াং অ্যাপলের টিম কুকসহ একদল বিদেশি সিইওর সঙ্গে দেখা করেন। এ ছাড়া টেসলা প্রধান ইলন মাস্ক গত মাসে উপপ্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াংয়ের সঙ্গে দেখা করতে পেরেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১১

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১২

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৪

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৫

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৬

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৭

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৯

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

২০
X