কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নতুন মানচিত্র নিয়ে ব্যাখ্যা দিল চীন

পুরোনো ছবি
পুরোনো ছবি

ভারতের অরুণাচল ও আকসাই চীনকে নিজেদের দাবি করে চীনের নতুন মানচিত্র প্রকাশের ঘটনায় নয়াদিল্লির আপত্তির জবাব দিয়েছে বেইজিং। চীন বলছে, আইন মেনেই সার্বভৌমত্বের স্বাভাবিক প্রয়োগ করেছেন তারা।

আজ বুধবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিনের ব্রিফিংয়ের বিস্তারিত প্রকাশ করেন ভারতে চীনা দূতাবাসের মুখপাত্র ওয়াং জিয়াওজিয়ান। ব্রিফিংয়ে ওয়াং ওয়েনবিন বলেন, আমরা আশা করি, এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো বস্তুনিষ্ঠ ও শান্ত থাকবে এবং অতিরিক্ত ব্যাখ্যা থেকে বিরত থাকবে।

এর আগে গতকাল এনডিটিভির খবরে বলা হয়, ভারতের অরুণাচল ও আকসাই চীনকে নিজেদের দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছে চীন। শুধু ভারতের দুই প্রদেশই নয়, এবারের মানচিত্রে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরকে নিজেদের বলে দাবি করেছে বেইজিং। দক্ষিণ চীন সাগরের যে অংশ চীন নিজেদের বলছে, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া ও ব্রুনেই সেই অংশের দাবিদার।

চীনা সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি জানায়, জাতীয় জরিপ ও মানচিত্র প্রচার দিবস উপলক্ষে চীনের প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রণালয় এই নতুন মানচিত্র প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নতুন মানচিত্রের ছবি পোস্ট করে চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, চীন ও অন্যান্য দেশের সীমারেখা মেনেই এই মানচিত্র তৈরি করা হয়েছে।

চীনের এই মানচিত্রের খবর সামনে আসতেই এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, এটা চীনের পুরোনো অভ্যাস। চীনাদের এমন দাবিতে কিছু যায়-আসে না।

তিনি বলেন, তাদের ভূখণ্ড নয়, এমন জমি নিয়ে চীন মানচিত্র তৈরি করেছে। এটি তাদের পুরোনো অভ্যাস। ভারতের অংশ নিয়ে মানচিত্র তৈরি করলে... এতে কিছু পরিবর্তন হয়ে যাবে না। আমাদের অঞ্চল নিয়ে আমাদের সরকারের ধারণা খুব স্পষ্ট। অযৌক্তিক দাবি করলেই অন্যের অঞ্চল আপনার হয়ে যাবে না।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর তাৎক্ষণিক এমন প্রতিক্রিয়ার পর একই দিন এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ভারতের ভূখণ্ড নিজেদের দাবি করে চীনের তথাকথিত ‘স্ট্যান্ডার্ড ম্যাপ’ নিয়ে আজ (গতকাল) আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনা পক্ষের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে থাকে বেইজিং। গত এপ্রিলে অরুণাচলের ১১টি এলাকার নাম চীনা ভাষায় পরিবর্তন করেছিল বেইজিং। তখনো চীনের এমন পদক্ষেপ প্রত্যাখ্যান করে দেয় ভারত সরকার। তখন ভারত জানিয়েছিল, অরুণাচল তাদের অবিচ্ছেদ্য অংশ এবং সব সময় থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X