কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০১:০৩ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৫, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিপদে পড়ে ঘনিষ্ঠ মিত্রকে কিমের কাছে পাঠালেন পুতিন

পুতিন ও কিম। ছবি : সংগৃহীত
পুতিন ও কিম। ছবি : সংগৃহীত

চরম বিপদে পড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শত্রুর একের পর এক হামলায় হয়ে যাচ্ছেন নাস্তানাবুদ। এমতাবস্থায় নিজের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি সের্গেই শোইগুকে পাঠিয়েছেন উত্তর কোরিয়া।

সেখানে গিয়েই পুতিনের হয়ে সমর্থন চাইলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কাছে। এ জন্য বুধবার (৪ জুন) পিয়ংইয়ংয়ে কিমের সঙ্গে বৈঠকও করেন শোইগু।

ভিডিওতে দেখা যায়, শোইগু এবং রাশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত জানাচ্ছেন কিম। আলোচনার ফাঁকে ফাঁকে কিমকে হাসতেও দেখা যায়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, মস্কোর বিদেশ নীতির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন কিম। এমনকি ইউক্রেন সংঘাতে রাশিয়ার অবস্থানের প্রতি নিঃশর্ত সমর্থন দেওয়ার কথাও জানান উত্তর কোরিয়ার নেতা।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক ও রাজনৈতিক সখ্য বাড়ছেই। আর তাতেই ঘন ঘন বৈঠকে বসছেন দুই দেশের নেতারা। এমনকি রাশিয়ার হয়ে ইউক্রেনে লড়াইও করছে উত্তর কোরিয়ার সেনারা। গেল এপ্রিলে যা প্রথমবারের মতো স্বীকার করে দুই দেশের সরকার।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১০

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১১

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১২

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৩

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৪

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৫

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৬

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৭

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৮

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১৯

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

২০
X