কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

উদ্বোধনের আগেই ভেঙে যাওয়া সেই যুদ্ধজাহাজ উদ্ধার

জাহাজ থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণ। ছবি : সংগৃহীত
জাহাজ থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণ। ছবি : সংগৃহীত

অপারেশন শুরুর আগেই বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়ে একটি যুদ্ধজাহাজ। উদ্বোধনের সব আয়োজন সম্পন্ন হওয়ার পর এটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে করে উদ্বোধন চলাকালে জাহাজের নিচের অংশ ধসে পড়ে। দুর্ঘটনার পর এটিকে পুনরুদ্ধার করা হয়েছে।

শুক্রবার (০৬ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, মে মাসে প্রথম উদ্বোধনী প্রচেষ্টায় ব্যর্থ হয়ে ক্ষতিগ্রস্ত একটি যুদ্ধজাহাজ পুনরুদ্ধার করে দেশের উত্তর-পূর্বাঞ্চলের চংজিন শহরের বন্দরে নোঙর করা হয়েছে। জুনের শুরুতে জাহাজটির ভারসাম্য পুনরুদ্ধারের পর বৃহস্পতিবার এটি বন্দরে নোঙর করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সময় পরিবহন ক্র্যাডল অকালে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় জাহাজটির হাল ক্ষতিগ্রস্ত হয়েছিল।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উপস্থিতিতে জাহাজটির পাশাপাশি উৎক্ষেপণ ব্যর্থ হয়, ফলে জাহাজটি আংশিকভাবে উল্টে যায়। কিম এই ঘটনাকে ‘চরম অসতর্কতার কারণে সংঘটিত অপরাধমূলক কাজ’ হিসেবে বর্ণনা করেন। কেসিএনএ জানায়, দুর্ঘটনার তদন্তের অংশ হিসেবে চারজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে জাতীয় মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে।

কেসিএনএ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে রাজিন ডকইয়ার্ডে জাহাজটির হাল পরীক্ষা করে পরবর্তী পর্যায়ের মেরামত কাজ শুরু হবে। এই মাসের শেষে ক্ষমতাসীন দলের বৈঠকের আগেই জাহাজটির পূর্ণ পুনরুদ্ধার সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সিনিয়র কর্মকর্তা জো চুন রিয়ং বলেছেন, ‘ডেস্ট্রয়ারটির নিখুঁত পুনরুদ্ধার কিম জং উনের নির্ধারিত সময়সীমার মধ্যে অবশ্যই সম্পন্ন হবে।’

পিয়ংইয়ং দাবি করেছে, চোয়ে হিয়ন ‘সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ দিয়ে সজ্জিত এবং এটি আগামী বছরের শুরুতে কার্যক্রম শুরু করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X