কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের শুল্ক চিঠি পেয়ে খুশি কেন মিয়ানমারের জান্তা সরকার

মিয়ানমারের সামরিক শাসক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। ছবি : সংগৃহীত
মিয়ানমারের সামরিক শাসক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। ছবি : সংগৃহীত

বিশ্বের অনেক দেশের জন্য বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের চিঠি এক দুঃসংবাদ। কিন্তু মিয়ানমারের সামরিক শাসক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং শুক্রবার (১১ জুলাই) সেটাকেই ‌‘গর্বের বিষয়’ বলে উল্লেখ করেছেন। খবর সিএনএনের।

২০২১ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার উৎখাত করে ক্ষমতায় আসা এই শাসক বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের পাঠানো শুল্কসংক্রান্ত চিঠি আন্তর্জাতিক স্বীকৃতির এক প্রতীক।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১ আগস্ট থেকে মিয়ানমারের রপ্তানি পণ্যে ৪০ শতাংশ শুল্ক বসানো হবে। অথচ এই ঘোষণা নিয়েই মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, ‘আমরা এটি আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছি।’

যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ পশ্চিমা দেশ এখনো মিয়ানমারের সামরিক সরকারকে স্বীকৃতি দেয়নি। এই অনির্বাচিত শাসনের বিরুদ্ধে গৃহযুদ্ধ চলছে, যেখানে গণতন্ত্রপন্থি ও জাতিগত বিদ্রোহীরা সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও এনেছে।

সামরিক প্রধান মিন অং হ্লাইংয়ের বলেন, ‘এই চিঠি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অংশগ্রহণের জন্য একটি উৎসাহব্যঞ্জক আমন্ত্রণ।’

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাতেও প্রস্তুত তারা। তিনি ট্রাম্পকে অনুরোধ করেন, যেন মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হয়।

ট্রাম্পের দেশপ্রেমিক নেতৃত্ব ও বিশ্বশান্তির প্রচেষ্টার প্রশংসা করেন তিনি এ সময়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X