কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কিউবার প্রেসিডেন্ট ও বিলাসবহুল হোটেলগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত

নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এবার কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল এবং তার সরকারের শীর্ষ নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে হাভানার বেশকিছু বিলাসবহুল হোটেলও।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, কিউবান শাসকগোষ্ঠীর নৃশংসতার জন্য প্রেসিডেন্ট দিয়াজ-কানেল, প্রতিরক্ষামন্ত্রী আলভারো লোপেজ, স্বরাষ্ট্রমন্ত্রী লাসারো আলভারেজ এবং তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ ছাড়া হাভানার বিলাসবহুল হোটেল 'টররে কে'-কে নিষিদ্ধ তালিকায় রাখা হয়েছে, যাতে কিউবার দমন-পীড়নে মার্কিন অর্থ না যায়।

রুবিও বলেন, ‘কিউবার সাধারণ মানুষ যখন খাবার, পানি, ওষুধ ও বিদ্যুৎ সংকটে ভুগছে তখন দেশটির শাসকগোষ্ঠী বিলাসবহুল জীবনযাপন করছে। তাদের জীবনযাত্রা কিউবান জনগণের সঙ্গে একটি নির্মম বৈপরীত্য তৈরি করছে।’

চার বছর আগে, ২০২১ সালের জুলাই মাসে কিউবায় হাজার হাজার মানুষ স্বাধীনতা ও স্বৈরাচারবিরোধী শাসনের বিরুদ্ধে রাস্তায় নামেন। সরকারের কঠোর দমন-পীড়নে একজন নিহত হন, বহু মানুষ আহত হন এবং এখনো অন্তত ৭০০ জনের বেশি মানুষ কারাবন্দি। যাদের অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ আছে।

রুবিও কিউবান সরকারের প্রতি রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং তাদের জীবিত থাকার প্রমাণ প্রকাশের আহ্বান জানিয়েছেন। তিনি বিশেষভাবে গণতন্ত্রপন্থি নেতা হোসে ড্যানিয়েল ফেরার ও ফেলিক্স নাভারোর কথা উল্লেখ করেন, যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১০

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১২

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৪

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৫

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৬

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৭

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৮

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১৯

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

২০
X