রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৯:৩৮ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় নিহত ৫

ইয়েসাগিও টাউনশিপ পিপল’স ডিফেন্স টিমের সদস্যরা। ছবি : সংগৃহীত
ইয়েসাগিও টাউনশিপ পিপল’স ডিফেন্স টিমের সদস্যরা। ছবি : সংগৃহীত

মিয়ানমারের ম্যাগওয়ে অঞ্চলের ইয়েসাগিও টাউনশিপে সামরিক জান্তার একাধিক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন সদ্য বিবাহিত প্রতিরোধযোদ্ধা ও তার স্ত্রীও ছিলেন।

গত বৃহস্পতিবার ইয়েসাগিও শহর থেকে প্রায় ১১ মাইল দক্ষিণে মাউক কা লান গ্রামে একটি স্কুলে প্যারামোটর থেকে বোমা নিক্ষেপ করে সেনাবাহিনী। এতে ১৪ বছর বয়সী এক কিশোর নিহত ও আরও দুজন আহত হন। আহতদের মধ্যে একজন ১৬ বছরের মেয়ে এবং একজন ২৪ বছর বয়সী যুবক রয়েছে।

প্রতিরোধ দলের একজন মুখপাত্র জানান, ওই সময় গ্রামে কোনো ধরনের লড়াই চলছিল না। ধারণা করা হচ্ছে, সেনাবাহিনী স্কুলটিকে লক্ষ্যবস্তু করেছিল। কারণ তারা সন্দেহ করছিল, স্কুলটি প্রতিরোধ বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে প্রতিরোধ দল নিশ্চিত করেছে যে স্কুলে কোনো যোদ্ধা অবস্থান করছিল না।

এ ঘটনার দুই দিন আগেও ইয়েসাগিও শহরের দক্ষিণে কান বেইত গ্রামে জান্তা বাহিনীর গোলাবর্ষণে চারজন নিহত হয়। এই হামলায়ও একজন প্রতিরোধ যোদ্ধা ও তার সদ্য বিবাহিত স্ত্রী মারা যান। এ ছাড়া আরও চারজন আহত হন।

স্থানীয় সূত্র জানায়, রাত ১০টা ৩০ মিনিটে দুটি গোলা নিক্ষেপ করা হয়। প্রথম গোলাটি একটি মঠের পাশের বাড়িতে আঘাত হানে এবং দ্বিতীয় গোলাটি বিস্ফোরণের পর আগুন নেভাতে আসা লোকজনকে আঘাত করে।

নিহতদের মধ্যে ছিলেন একজন ৩২ বছর বয়সী নারী শিক্ষক, ১৭ বছর বয়সী কিশোর, ২০ বছর বয়সী প্রতিরোধ যোদ্ধা এবং তার ২৪ বছর বয়সী স্ত্রী।

স্থানীয়রা আরও জানান, শহরের কেন্দ্রে তিনটি জান্তা ব্যাটালিয়নের ঘাঁটি থাকলেও পুরো ইয়েসাগিও টাউনশিপের নিয়ন্ত্রণ মূলত প্রতিরোধ যোদ্ধাদের হাতে। শহরের বাইরে বেশিরভাগ গ্রামেই তারা সক্রিয়।

এ ছাড়া জুলাইয়ের শুরুতে জান্তার রসদ বহনকারী কনভয়ের ওপর প্রতিরোধ বাহিনী মাইন হামলা চালায় এবং খাদ্য সরঞ্জাম জব্দ করে।

মিয়ানমারে চলমান সংঘর্ষে সাধারণ নাগরিকদের প্রাণহানি এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে।

সূত্র : মিয়ানমার নাউ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X