রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৮:৩৭ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৮:৪৬ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের জন্য নতুন ফাঁদ তৈরি করছে উত্তর কোরিয়া

ট্রাম্প ও কিম। ছবি : সংগৃহীত
ট্রাম্প ও কিম। ছবি : সংগৃহীত

এবার গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে উত্তর কোরিয়া। যেখানে দেশটি তাদের সর্বশেষ দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষিত করে রেখেছে। ঘোষণাহীন এই ঘাঁটির নাম সিনপুং-ডং মিসাইল অপারেটিং বেস।

এটি চীনের সীমান্ত থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে উত্তর পিয়ংআন প্রদেশে অবস্থিত। ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা সিএসআইএসের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই স্থাপনায় ৬ থেকে ৯টি পারমাণবিকসক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এবং তাদের লঞ্চার রাখা আছে। এগুলোকে পূর্ব এশিয়া এবং মার্কিন মূল ভূখণ্ডের জন্য সম্ভাব্য পারমাণবিক হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে শীর্ষ বৈঠকের পর থেকে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি আরও জোরদার করেছে। সম্প্রতি দেশটির নেতা কিম জং-উন পারমাণবিক সক্ষমতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিনপুং-ডং ঘাঁটি হচ্ছে উত্তর কোরিয়ার ১৫-২০টি অঘোষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, রক্ষণাবেক্ষণ কেন্দ্র, মিসাইল ও ওয়ারহেড সংরক্ষণাগারের একটি। এগুলোর কোনোটি অতীতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে হওয়া নিরস্ত্রীকরণ আলোচনার অন্তর্ভুক্ত ছিল না।

বিশ্লেষকদের মতে, সংকট বা যুদ্ধের সময় এই ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র ও লঞ্চারগুলো বেরিয়ে বিশেষ ইউনিটের সঙ্গে যুক্ত হতে পারে এবং দেশের অন্য অংশ থেকে গোপনে উৎক্ষেপণ চালাতে পারে। এসব ঘাঁটি মিলে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র কৌশল ও কৌশলগত স্তরের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতার মূল ভিত্তি গড়ে তুলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X