কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী ১৯৭৩ সালে বিমান ছিনতাই করেছিলেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অস্থিরতা ও অচলাবস্থার মধ্যে নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। জেন জি আন্দোলনের সমর্থন পাওয়ায় বুধবার তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও বিচার বিভাগের স্বাধীনতার প্রতি অঙ্গীকারের জন্য তিনি খ্যাতি অর্জন করেছেন। কার্কি ভারতের বারাণসীহই বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ভারতে পড়াশোনার সময়ই তার পরিচয় হয় স্বামী দুর্গা প্রসাদ সুবেদির সঙ্গে।

সুবেদি ১৯৭৩ সালের ১০ জুন নেপালের ইতিহাসে প্রথম উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন। বিরাটনগর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করা রয়্যাল নেপাল এয়ারলাইন্সের বিমানে তিনজন সশস্ত্র ব্যক্তি উঠেছিলেন এবং পাইলটকে ফোর্বসগঞ্জে অবতরণ করতে বাধ্য করে প্রায় ৪ লাখ ডলার নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় আরও পাঁচ সহযোগী বিমান ছিনতাই কার্যক্রমে অংশ নেন।

এই ছিনতাই রাজা মহেন্দ্রের নেতৃত্বাধীন রাজতন্ত্রকে উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে করা হয়েছিল। অভিযোগ আছে, ছিনতাইয়ের মূল পরিকল্পনা করেছিলেন গিরিজা প্রসাদ কৈরালা, যিনি পরে নেপালের প্রধানমন্ত্রী হন।

পরে গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা জামিনে মুক্তি পান এবং ১৯৮০ সালের গণভোটের আগে নেপালে ফিরে আসেন। বিমানের যাত্রীরা নিরাপদে ফেরত আসেন এবং ছিনতাইয়ের অর্থ পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে নিয়ে যাওয়া হয়। তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস; টাইমস অভ ইন্ডিয়া

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X