জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দুপুরে ওসির ভোজসভায় অংশগ্রহণ , রাতে গ্রেপ্তার যুবলীগ নেতা

লাল বৃত্তে যুবলীগ নেতা মোক্তার বেপারী ও ওসি পারভেজ আহমেদ সেলিম। পুরোনো ছবি
লাল বৃত্তে যুবলীগ নেতা মোক্তার বেপারী ও ওসি পারভেজ আহমেদ সেলিম। পুরোনো ছবি

শরীয়তপুরের জাজিরায় পুলিশের মাসিক ভোজসভা সমালোচনার জন্ম দিয়েছে। পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিম দুপুরে নিজের আয়োজিত ভোজসভায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের সভাপতি মোক্তার বেপারীকে দাওয়াত দিয়ে খাওয়ান। পরে রাতে তাকে গ্রেপ্তার দেখান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নাওডোবার কালু বেপারী কান্দির নিজ বাসা থেকে থাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিম।

এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে থানার ভেতরে অনুষ্ঠিত মাসিক ভোজের আয়োজন করেন ওসি সেলিম নিজেই। এতে অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অথচ সেই ভোজসভায় টেবিলের একপাশে বসানো হয় নাওডোবা ইউনিয়ন যুবলীগ সভাপতি মোক্তার বেপারীকে।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে। এর কয়েক ঘণ্টার মধ্যেই ওসি মোক্তার বেপারীকে গ্রেপ্তার দেখান।

এ বিষয়ে ওসি পারভেজ আহমেদ সেলিম কালবেলাকে বলেন, আমাদের নিয়মিত ভোজ অনুষ্ঠানে তিনি নাওডোবা বাজার কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। পরে জানতে পারি তিনি যুবলীগের নেতা। এরপর সার্কেল স্যারের নির্দেশে তাকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

শরীয়তপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম কালবেলাকে বলেন, ওসির বিষয়ে আমরা খতিয়ে দেখছি। উনি যদি কোনো দোষ করে থাকেন ওনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১০

আইনজীবী বারে হামলা

১১

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১২

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৩

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৪

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৭

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৮

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৯

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

২০
X