স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ এএম
অনলাইন সংস্করণ

ভারত-অস্ট্রেলিয়া যা পারেনি টি-টোয়েন্টিতে তাই করে দেখাল ইংল্যান্ড

এক ফিল সল্টেই কুপোকাত প্রোটিয়ারা। ছবি : সংগৃহীত
এক ফিল সল্টেই কুপোকাত প্রোটিয়ারা। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টিতে ৩০০ রানের জাদুকরী সীমা এখনও ভাঙা হয়নি ভারত কিংবা অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিদের। কিন্তু সেই দেয়াল ভেঙে ইতিহাস গড়ল ইংল্যান্ড। ম্যানচেস্টারের এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে প্রোটিয়াদের বিপক্ষে ইংল্যান্ডের ব্যাটাররা তুলে ফেললেন ৩০৪ রান, আর এতেই পুর্ণাঙ্গ টেস্ট খেলুড়ে কোন দেশ টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবার ছুঁল তিনশর ঘর।

এই ঐতিহাসিক ইনিংসের নায়ক ফিল সল্ট। কার্ডিফে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়া এই ওপেনার এবার ঝড় তুললেন নিজের ঘরের মাঠে। মাত্র ৬০ বলে অপরাজিত ১৪১ রানের মহাকাব্য গড়লেন তিনি। ইনিংসটি সাজানো ছিল ১৫টি চার ও ৮টি ছক্কায়।

ইংল্যান্ডের ব্যাটিং আতশবাজি শুরু হয় অবশ্য জস বাটলারের ব্যাট থেকে। মাত্র ৩০ বলে ৮৩ রানের ঝড় তুলে সল্টের সঙ্গে ১২৬ রানের জুটি গড়েন তিনি। পরে জ্যাকব বেথেল (২৬) ও হ্যারি ব্রুক (৪১*) ছোট ছোট ইনিংসে অবদান রাখেন।

সল্টের ইনিংসে আরও এক ইতিহাস তৈরি হয়। মাত্র ৩৯ বলে শতক পূর্ণ করে তিনি ভাঙেন লিয়াম লিভিংস্টোনের ৪২ বলে করা ইংল্যান্ডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

প্রোটিয়াদের বোলারদের অবস্থা ছিল অসহায়। ছয়জন বোলারই দিলেন দুই অঙ্কের বেশি ইকোনমি রেটে রান। লিজাড উইলিয়ামস তিন ওভারেই খরচ করেন ৬২ রান। কেবল বিয়র্ন ফোরচুইনই দু’টি উইকেট তুলে কিছুটা সান্ত্বনা দিতে পারেন দলকে।

টি-টোয়েন্টি ক্রিকেটে এতদিন ভারতের সর্বোচ্চ ছিল ২৯৭, অস্ট্রেলিয়ার ২৬৩। কিন্তু এবার সেই সীমা ভেঙে ইংল্যান্ড বসাল নতুন মাইলফলক—৩০৪!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোলের ঝলক শেষে পেলেন দুঃসংবাদ

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

মাদককারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

১০

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

১১

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

১২

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

১৩

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

১৪

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

১৬

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৭

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

১৮

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

১৯

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

২০
X