কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের মহড়ার আগে কঠোর বার্তা উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। ছবি : সংগৃহীত
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আসন্ন যৌথ সামরিক মহড়া একটি ‘বেপরোয়া শক্তি প্রদর্শন’ শেষ পর্যন্ত ‘খারাপ পরিণতি’ ডেকে আনবে। রোববার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করে।

এএফপি জানায়, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া সোমবার থেকে শুক্রবার পর্যন্ত জেজু দ্বীপ উপকূলে যৌথ মহড়া চালাবে। এতে নৌ, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে। লক্ষ্য হলো উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় প্রায় ২৮ হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

কিম ইয়ো জং কেসিএনএতে দেওয়া এক বিবৃতিতে মহড়াকে ‘বিপজ্জনক ভাবনা’ আখ্যা দিয়ে বলেন, আমাদের সীমান্ত ঘেঁষে এই বেপরোয়া শক্তি প্রদর্শন অনিবার্যভাবে তাদের নিজেদের জন্য খারাপ পরিণতি বয়ে আনবে।

পিয়ংইয়ং বরাবরই এই ধরনের মহড়াকে আক্রমণের মহড়া হিসেবে সমালোচনা করে আসছে। কিম ইয়ো জংয়ের এ মন্তব্য এসেছে কিম জং উনের সাম্প্রতিক অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনের পর। সেখানে তিনি বলেছেন, উত্তর কোরিয়া পারমাণবিক ও প্রচলিত সামরিক শক্তি একসঙ্গে গড়ে তুলবে।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরস্ত্রীকরণ আলোচনা ভেস্তে যাওয়ার পর পিয়ংইয়ং ঘোষণা দেয়, তারা কখনো পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না; বরং নিজেদের ‘অনড় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র’ হিসেবে প্রতিষ্ঠা করেছে।

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে কিম জং উন আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। মস্কোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ও হাজারো সেনা পাঠিয়ে রাশিয়ার কাছ থেকে কৌশলগত সমর্থনও নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১০

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১১

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১২

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৩

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৪

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৫

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৬

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৭

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৮

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৯

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

২০
X