কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০২:২৯ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টে লেগে গেল আগুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় তেলাপোকা মারতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় আগুনে পুড়ে গেছে একটি অ্যাপার্টমেন্ট। এ ঘটনায় এক নারী নিহত হয়েছেন এবং আরও আটজন ধোঁয়ায় অসুস্থ হয়েছেন।

স্থানীয় পুলিশ জানায়, ওসান শহরে এক তরুণী দাহ্য পদার্থ স্প্রে করে ও লাইটার জ্বালিয়ে তেলাপোকা মারার চেষ্টা করছিলেন। আগেও একইভাবে পোকামাকড় নিধন করতেন তিনি। তবে সোমবারের ঘটনায় স্প্রে ও আগুনের মিশ্রণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো অ্যাপার্টমেন্টে।

আগুন লাগার পর পাশের ফ্ল্যাটে থাকা এক চীনা দম্পতি জানালা খুলে সাহায্য চাইলে আশপাশের বাসিন্দারা তাদের সন্তানকে নিরাপদে নিচে নামিয়ে নেয়। তবে জানালা বেয়ে নামার সময় স্ত্রী ভারসাম্য হারিয়ে নিচে পড়ে মারা যান।

দম্পতির নবজাতক সন্তান ও স্বামী বেঁচে গেছেন। স্থানীয় গণমাধ্যম জানায়, দম্পতি ধোঁয়ার কারণে সিঁড়ি দিয়ে নামতে পারেননি বলেই জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেছিলেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ওই তরুণীর বিরুদ্ধে অবহেলাজনিত হত্যা ও অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রস্তুতি চলছে।

ওই ভবনের প্রথম তলায় দোকান ও উপরের তলাগুলোতে ৩২টি ফ্ল্যাট ছিল। দমকলকর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। সূত্র : বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১০

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১২

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৩

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৪

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৫

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৬

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৭

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৮

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৯

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X